বিএনপিকে আওয়ামীলীগ তোয়াক্কা করে না -জেনারেল ভূঁইয়া
দাউদকান্দি প্রতিনিধি ॥ প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এম.পি বলেছেন, আওয়ামীলীগ জন মানুষের, জনগণের কল্যাণই তাদের লক্ষ। তাই বিএনপির আন্দোলনকে আওয়ামীলীগ তোয়াক্কা করে না। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, জনগণের জানমালের ক্ষতির চিন্তা না করে কিভাবে জনগণের উন্নয়ন হবে সেই চিন্তা করুন। তিনি আজ দাউদকান্দি উপজেলার মালিগাঁও ও […]
দাউদকান্দিতে দুস্থদের মাঝে শেলাই মেশিন বিতরণ
দাউদকান্দি প্রতিনিধি ॥ আজ শনিবার সকাল ১০ টায় দাউদকান্দি পৌর সদরের দাউদকান্দি উপজেলা জামায়াত ইসলামী মহিলাদের উদ্যোগে বিশিষ্ট সমাজ সেবী ডাঃ শফিকুল ইসলাম দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নেতা মাওলানা আবুল কাশেম ও কুমিল্লা উত্তর জেলা জামায়াত ইসলামী মহিলা দলের নেত্রী জেসমিন আক্তার ও জামায়াত ইসলামী নেতৃবৃন্দ সহ স্থানীয় […]
অল্প বৃষ্টিতেই হাটুপানি নওহাটা পৌর বাজারের পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নেই
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি ঃ রাজশাহীর নওহাটা পৌর-বাজারে নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, ফলে অল্প বৃষ্টিতেই হাটু পানি জমে যাওয়ায় জনসাধারনে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নওহাটা পৌরসভার গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র নওহাটা বাজার। এই বাজারকে ঘিরেই গড়ে উঠেছে বিভিন্ন মার্কেট সহ দোকান পাট। প্রতিদিন এই বাজারে হাজার হাজার লোকের সমাগম হলেও নেই জনসাধারনের জন্য পর্যাপ্ত […]
মুক্তির পর কারা ফটক থেকে জামায়াত নেতা আটক
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি নুর উল্লাহকে মুক্তির পর কারা ফটক থেকে আটক করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারা ফটক থেকে তাঁকে আটক করে সাতকানিয়া থানা পুলিশ। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ জাহেদুল আলম প্রথম আলোকে বলেন, উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে জামিননামা আসায় নুর উল্লাহকে মুক্তি দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে নাশকতার ১৭টি […]
জীবনের সঙ্গে লড়াই করছেন স্বামীর নৃশংসতার শিকার ‘মার্কস অলরাউন্ডার’ সাদিয়া
ব্যান্ডেজে মোড়া দুই হাত। বাঁ চোখের পাশেও গভীর ক্ষত। গুরুতর জখম বুকেও। চোখে-মুখে আতঙ্কের ছাপ। তিনি ২০১০ সালের স্কুলভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার’ চ্যাম্পিয়ন সাদিয়া রহমান বিপা (২০)।স্বামীর নৃশংসতার শিকার সাদিয়া বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) জীবনের সঙ্গে লড়াই করছেন। পরিবারের অভিযোগ, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কারণে পাওয়া ১০ লাখ টাকা […]
হোসেনপুরে শতাধিক শিক্ষক ঈদ আনন্দ থেকে বঞ্চিত
হোসেনপুর (কিশোরগঞ্জ)প্রতিনিধি: হোসেনপুর উপজেলায় এমপিও ভূক্ত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে কর্মরত শতাধিক শিক্ষক-কর্মচারী জুন মাসের বেতন ও বোনাস না পেয়ে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। সংশি¬ষ্ট শিক্ষক কর্মচারী বেতনের চেক হাতে নিয়ে স্থানীয় অগ্রনী ব্যাংকের শাখায় বারবার ধর্না দিয়ে টাকা উত্তোলন করতে পারেনি। রোববার বেলা ২ ঘটিকায় হোসেনপুর অগ্রনী ব্যাংক ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করা […]
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ভৈরবের যুবক রনির মৃত্যু ঃফরিদার বাসর হলো না
কটিয়াদী কিশোরগঞ্জ থেকে সুবল চন্দ্র দাস ঃ ২০১০ সালে নোয়াখালীর শ্যামনগরের ফরিদা টেলিফোনে বিয়ে করেছিলেন সৌদি আরব প্রবাসী ভৈরবের যুবক রনিকে। তারপর তার চার বছর কেটেছে স্বামীকে না দেখেই। তার দুচোখ ভরা স্বপ্ন ছিল এবার ঈদের পর স্বামী দেশে ফিরে এসে তাকে ঘরে তুলে বাসর সাজাবে। তার এই স্বপ্ন এখন শুধুই দুঃস্বপ্ন। বৃহস্পতিবার দুপুরে সৌদি […]
কটিয়াদীতে জমে উঠেছে শেষ মুর্হুতের ঈদ বাজার
কটিয়াদী কিশোরগঞ্জ থেকে সুবল চন্দ্র দাস ঃ ঈদে পছন্দের কাপড় কিনতে জমজমাট হয়ে উঠেছে কিশোরগঞ্জের কটিয়াদী’র বিপণি বিতান ও শপিংমহল। শহরের সুপার মার্কেট, মোনায়েম প্লাজা মার্কেট, চন্দ্রবিন্দু, গাও গেরাম , রাজমনি, আর্কিড, কলেজ রোড , নিউ পরশমনি সহ অধিকাংশ বিপণি বিতানগুলো শিশু ও মহিলা ক্রেতাদের উপচে পড়া ভিড়। কম টাকায় পছন্দের পোশাক কিনতে দরিদ্র মানুষ […]
পাকুন্দিয়ায় মাদ্রাসার অধ্যক্ষকে গণধুলাই
কিশোরগঞ্জ প্রতিনিধি: বিভিন্ন অপকর্মের কারণে গণধুলাইয়ের স্বীকার হয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এক মাদ্রাসার অধ্যক্ষ। তার নাম মাওলানা মো. আছাদ উল্লাহ ভূঁইয়া। তিনি উপজেলার বরাটিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ। ঘটনাটি ঘটেছে আজ (শনিবার) দুপুরে পাকুন্দিয়া সদর বাজারের পাটমহলে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আছাদ উল্লাহ এলাকায় একজন দুষ্ট প্রকৃতির লোক হিসেবে পরিচিত। তিনি প্রায়ই এলাকার […]
পাকুন্দিয়ায় ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণের টাকা বিতরণ
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘুর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণের ১২ লাখ টাকা বিতরণ করা হয়েছে। আজ (শনিবার) দুপুরে হাজী জাফর আলী কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য এড. মো. সোহরাব উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টাকা বিতরণ করেন। এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান মো. বজলুল করিম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে […]
কিশোরগঞ্জে বিএনপি অন্তর্দ্বন্দ্ব ও মামলার জালে
সুবল চন্দ্র দাস কটিয়াদী, কিশোরগঞ্জ থেকে ঃ নজিরবিহীন অন্তর্দ্বন্দ্ব-নেতৃত্ববিরোধ আর পদে পদে মামলার জালে জড়িয়ে পড়ে সাংগঠনিক শক্তি হারিয়ে ফেলেছে কিশোরগঞ্জ বিএনপি। জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে এ অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি এমন যে, বর্তমানে কিশোরগঞ্জ বিএনপি পুলিশ নিয়ন্ত্রিত বিএনপি হিসেবেই সমধিক পরিচিতি লাভ করেছে। কেননা পুলিশের সঙ্গে বোঝাপড়া ছাড়া কোনো কর্মসূচিই তারা […]
দেশের সর্ববৃহৎ শোলাকিয়া মাঠ ঈদের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে
সুবল চন্দ্র দাস কটিয়াদী, কিশোরগঞ্জ থেকে ঃ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত এ ময়দানেই অনুষ্ঠিত হয়। তিন থেকে চার লাখ মুসল্লি একসঙ্গে এখানে ঈদের নামাজ আদায় করেন। গত ঈদুল ফিতরে ৩ লাখেরও বেশি মুসল্লি শোলাকিয়ায় একসঙ্গে নামাজ আদায় করেছেন। শোলাকিয়া ঈদগাহ কমিটির দাবি, ঈদুল ফিতরে এশিয়ার সবচেয়ে বড় জামাত শোলাকিয়ায় অনুষ্ঠিত হয়। […]
বরিশালে অল্পের জন্য রক্ষা পেল আড়াই হাজার লঞ্চযাত্রী
বরিশালের মেহেন্দিগঞ্জে একটি লঞ্চের ‘তলা ফেটে’ পানি ঢোকার পর অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঈদে ঘরমুখো প্রায় আড়াই হাজার যাত্রী। মেহেন্দিগঞ্জ থানার ওসি অসীম কুমার জানান, ঢাকা থেকে দৌলতখানগামী এমভি কর্নফুলী-১ নামের লঞ্চটি রোববার বেলা সাড়ে ১২টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকায় মেঘনা নদীতে দুর্ঘটনায় পড়ে। “পুরনো লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করায় লঞ্চের তলা ফেটে পানি […]
রোবট এবার প্রবীণ রোগীর পরিচর্যা করবে
এসব কারণেই নিঃসঙ্গ প্রবীণ ব্যক্তিদের সঙ্গ ও সহায়তার জন্য রোবট ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এমন দিন খুব বেশি দূরে নেই, যখন স্মৃতিভ্রম রোগে আক্রান্ত রোগীকে বিভিন্ন বিষয় মনে করিয়ে দেবে রোবট। এতে করে ওই রোগী পরিপূর্ণ স্বাভাবিক জীবন যাপনের পথে এগিয়ে যাবেন। গুরুত্বপূর্ণ কোনো বিষয় ভুলে গেলেও তাঁকে সংকটে পড়তে হবে না। পরম মমতাময় প্রিয়জনের […]
শেখ হাসিনাকে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়া ঈদের শুভেচ্ছা জানিয়ে গতকাল শনিবার শেখ হাসিনাকে ঈদকার্ড পাঠান।বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে ঈদকার্ডটি পৌঁছে দেন। বিএনপির দপ্তর থেকে বলা হয়, খালেদা জিয়া এবার শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রীকে নয়। কেননা, বিএনপি মনে […]