সখীপুরে বাল্য বিবাহের অভিযোগে বরের বাবার কারাদন্ড
টাঙ্গাইলের সখীপুরে বাল্য বিবাহের অভিযোগে বরের বাবাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রবিবার রাতে উপজেলার কালিয়ান গ্রামে বিয়ে বাড়ি থেকে পুলিশ বরের বাবা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসের বেগ এ সাজা দেন। জানা যায়, রবিবার উপজেলার বেতুয়া গ্রামের নজরুল ইসালামের ছেলে আনোয়ার […]
নরসিংদীতে প্রশিক্ষণ বিমানের দু’টি অয়েল ট্যাংকার পড়ে গেছে
নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নে বিমানবাহিনীর প্রশিক্ষণ উড়োজাহাজ থেকে অতিরিক্ত দু’টি অয়েল ট্যাংকার পরিত্যক্ত জমিতে পড়ে গেছে। এতে করে ভৈরবে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।নরসিংদী পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, উড়োজাহাজ থেকে পড়া বস্তু দু’টি অয়েল ট্যাংকার বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। […]
১৭আগষ্টের সিরিজ বোমা হামলা মামলার আসামি গ্রেপ্তার
সারাদেশে ১৭ অগাস্ট সিরিজ বোমা হামলার চার্জশিটভুক্ত আসামি সগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১ এর অপারেশন অফিসার কামরুল হাসান জানান, ১৭ অগাস্ট দেশব্যাপী গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি সগীর ছিলেন। রোববার রাতে তাকে ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরে প্রেস […]
‘সংবিধান সংশোধন মানে দলীয় সিদ্ধান্তে বিচারালয় চলা’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেয়ার মানে হলো আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে বিচারালয় চলা। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ায় তারা এখন মামলা হামলার মাধ্যমে বিরোধী পক্ষকে দমন করতে চায়। দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন চাঁদপুর সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজীকে দেখতে […]
জবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষ প্রথম সেমিষ্টারের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি মনিরুজ্জামান মানবজমিন অনলাইকে বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ৭২০টি আসনের বিপরীতে ৪৫ হাজার ৫৪১ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৮৮৪ এবং অন্যান্য বিভাগের ২০৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ‘সি’ ইউনিটের ফলাফল […]
গোবিন্দগঞ্জে আদিবাসী তরুণী’র ধর্ষককে গ্রেফতারের দাবীতে মানববন্ধন
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী এক তরুনীকে (১৬) জোরপূর্Ÿক বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে রাতের আধারে ধর্ষনের ঘটনায় থানায় দায়ের হওয়া মামলার আসামী ধর্ষক কালাম(২৪)কে গ্রেফতারের দাবীতে রবিবার দুপুর ১২টার দিকে কাটাবাড়ী ইউপি ভবনের সামনে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে মানববন্ধন অনুষ্টিত হয়। গ্রাম বিকাশ নারী ফোরামের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান […]
গাইবান্ধায় ত্রাণ অপ্রতুল ॥ পানি কমলেও ছড়াচ্ছে পানিবাহিত রোগ
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধায় নদ-নদীর পানি কমলেও বানভাসি মানুষের দুর্ভোগ কমেনি। খাদ্য সংকট আর পানিবাহিত রোগের শিকার হচ্ছেন বন্যা কবলিত এলাকার প্রান্তিক মানুষ। বন্যার্তদের অভিযোগ, সরকারি বা বেসরকারি পর্যায়ে যে ত্রাণ দেওয়া হয়েছে প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, সরকারি হিসাবে এবারের বন্যায় জেলার সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি ও […]
গাইবান্ধার ধর্ষিতা লাইলী বেগমের সন্তানের বয়স ৩ ॥ আজও বিচার হয়নি
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। প্রেমেম প্রতারিত ও ধর্ষিতা অতি দরিদ্র লাইলী বেগমের সন্তানের বয়স এখন তিন বছর। কিন্তু ২০১১ সালের মে মাসে দায়েরকৃত মামলার বিচারের রায় এখনও সে পায়নি। ফলে আজও এই অসহায় নারীর মাতৃত্বের আইনগত স্বীকৃতি নেই। তিন বছর বয়সের সন্তান শফিক হাসান শ্রাবণ বঞ্চিত রয়েছে পিতৃত্বের পরিচয় থেকে। […]
গাইবান্ধার পৌর এলাকায় বাঁশের খুঁটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ ॥ দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের নজর নেই
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধা পৌর এলাকার পূর্ব কোমরনই কুটিপাড়া এলাকায় প্রায় দেড় কি.মি.এলাকা জুড়ে বাঁশের খুঁটিতে ন্যাকেট তার ঝুলিয়ে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এতে একাধিক দুর্ঘটনা ঘটলেও বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ লাইনের উন্নয়নে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। ফলে ওই বিদ্যুৎ সরবরাহ লাইনে হুক লাগিয়ে ব্যাপকহারে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। সরেজমিনে পরিদর্শনে […]
গাইবান্ধায় বন্যাদুর্গতদের পুনর্বাসন দাবিতে বাসদের বিক্ষোভ
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধা জেলার চার উপজেলার বন্যাদুর্গত এলাকার মানুষদের পুনর্বাসন দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ বিতরণ, মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য কৃষি পুনর্বাসন কর্মসূচী বাস্তবায়ন এবং নদী ভাঙনে গৃহহারা মানুষদের খাস জমিতে পুনবার্সনের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত […]
বাজিতপুরে নিরাপদ সড়ক, রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন
মোঃ খলিলুর রহমান, কিশোরগঞ্জ থেকে ঃ কিশোরগেঞ্জের বাজিতপুর পৌর শহরের স্বনামধন্য বিদ্যাপিঠ আফতাব উদ্দিন স্কুল ও কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ নিরাপদ সড়ক, বাজিতপুর ভাগলপুরের বিভিন্ন রাস্তা মেরামতের দাবিতে গতকাল রবিবার দুপুর ১২টা হতে ১২টা ৩০মিনিট পযর্ন্ত স্কুলের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ সেলিনা আক্তার, সহকারী […]
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সেই ১০জন কর্মকর্তাপাচ্ছে পদোন্নতি
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী শিক্ষাবোর্ডের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, শিক্ষাবোর্ড তৎকালিন সচিব ও বর্তমান চেয়ারম্যান প্রফেসর আব্দুর রউফ মিয়া বিধি বর্হিভূতভাবে শূণ্য পদের বিপরীতে দ্বিতীয় শ্রেণীর ১১ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে পদায়ন করেন। এর মধ্যে বোর্ডের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছেন। এদের মধ্যে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মজিবুর রহমান উপ-সচিব (প্রশাসন) পদে এবং সহকারী সচিব (ভান্ডার) আবুল খায়ের […]
ঢাকায় প্রথম CTO সম্মেলন সোমবার থেকে
সোমবার থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে কমনওয়েলথ টেলিযোগাযোগ সংস্থা(সিটিও)এর ৫দিন ব্যাপী ৫৪তম কাউন্সিল সভা ও বার্ষিক ফোরাম। ৫দিন ব্যাপী এই সভা অনুষ্ঠিত হবে ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে। সভায় কমনওয়েলথ ভুক্ত ৫৩টি দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী, সচিব, রেগুলেটর প্রধান, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩০০ প্রতিনিধি অংশ নেবেন […]