চট্টগ্রাম শহরের বাজারে বড় গরুর ক্রেতা কম
চট্টগ্রাম নগরের মুরাদপুর রেললাইনের পাশে সাদা রঙের বিশাল গরুটিকে ঘিরে জটলা। একজন ক্রেতা গরুর শরীরের ওপরে-নিচে পরখ করে দেখছেন। কিন্তু শেষ পর্যন্ত দামে-দরে বনিবনা না হওয়ায় ফিরে গেলেন। এর পরও গরুটি নিয়ে কৌতূহলী লোকজনের আগ্রহের কমতি নেই। কেউ কেউ আবার মুঠোফোনে এর ছবি তুলে রাখছিলেন।গরুটির প্রতি এ ধরনের বিশেষ আগ্রহের কারণ এর আকাশছোঁয়া দাম। বিক্রেতা […]
ব্যবসায়ীকে জবাই করে হত্যা, আটক ৩
চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে এক ব্যবসায়ীকে রাস্তায় ফেলে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর রক্তমাখা শার্টসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।|নিহত ব্যবসায়ীর নাম আবদুর রহমান খোকন (৩২)। তিনি হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা। খোকন বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে থাকতেন।এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন আবুল বাশার, মোতালেব, কুরবান […]
গাজীপুরে কারখানায় আগুনে দগ্ধ ২, আহত ১
গাজীপুরের শ্রীপুর উপজেলার সুতা তৈরির একটি কারখানায় আজ রোববার সকালে আগুন লাগার ঘটনায় দুই শ্রমিক দগ্ধ ও এক শ্রমিক আহত হয়েছেন। অগ্নিদগ্ধ শ্রমিকেরা হলেন ময়মনসিংহের গোপাল নগরের চরঘাঘরা এলাকার শাহজাহান মিয়া (২৫) ও নেত্রকোনার দুর্গাপুর থানার গোদারিয়া এলাকার আল আমিন (২০)। লাফিয়ে পড়ে আহত হয়েছেন বিপুল (২৪) নামে আরেক শ্রমিক। আহত শ্রমিকেরা ওই কারখানার ইউটিলিটি […]
এবার বক্সার থেকে পুলিশ প্রিয়াঙ্কা চোপড়া
বক্সার থেকে পুলিশ—রূপান্তরটা মন্দ নয়। কাজ তো সেই একই। ঢিসুম-ঢাসুম। তবে চুলবুল পান্ডে ধরনের পুলিশগিরি নয়, নয় মসলাদার বাণিজ্যিক কোনো ছবিও। প্রিয়াঙ্কা চোপড়া এবার আরও একটি আত্মজীবনীনির্ভর ছবিতে কাজ করতে চলেছেন। ভারতের আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তা কিরণ বেদির ওপর বানানো হবে ছবিটি। অবশ্য কথাবার্তা এখনো প্রাথমিক পর্যায়ে আছে।ম্যারি কম-এর চরিত্রে অভিনয় করে চারদিক থেকে প্রশংসাবৃষ্টিতে […]
মন্ত্রীদের জন্য আচরণ বিধি চান সুরঞ্জিত
মন্ত্রীদের জন্য আচরণবিধি প্রণয়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, ‘মন্ত্রীরা হঠাৎ হঠাৎ করে এমন সব বক্তব্য দেন যাতে প্রধানমন্ত্রী, সরকারসহ জাতিকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এ থেকে বাঁচার উপায় হিসেবে মন্ত্রীদের জন্য কোড অব কন্ডাক্ট চালু করা যায় কি না, তা ভেবে দেখতে […]
শালবন দখল করে লতিফের গ্রন্থাগারে ‘নিষেধাজ্ঞা’
গাজীপুরের সালনা রেঞ্জের আড়াই একর শালবন দখল করে সেখানে লতিফ সিদ্দিকীর নামে ব্যক্তিগত গ্রন্থাগার বানানোর পরিকল্পনা অবশেষে ভেস্তে যেতে চলেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পুত্র অনীক সিদ্দিকী ওই বনভূমি দখল করে সেখানে বাবার নামে গ্রন্থাগারের সাইনবোর্ড টাঙিয়েছিলেন। গাজীপুর জেলা জজ আদালত অনীক সিদ্দিকীকে ওই বনভূমির দখলকারী হিসেবে চিহ্নিত করে সেখানে মাটি ভরাট […]
এবাএ ঈদে শাকিব–অপুর তিন ছবি
সপ্তাহ দুয়েক আগেও শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ছবি মুক্তির ব্যাপারটি ছিল অনিশ্চিত। সে সময় তাঁরা দুজন ব্যাংককে তিনটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। শাকিব খান ও অপু বিশ্বাস-ভক্তরা ভাবছিলেন, এই ঈদে হয়তো তাঁদের কোনো ছবি মুক্তি পাবে না। শুটিং শেষে শাকিব দেশে ফিরলে ভক্তরা দুশ্চিন্তামুক্ত হয়েছেন। একপর্যায়ে জানা গেল, যে তিনটি ছবির শুটিং […]
এবার ছেলের বাবা হলেন মাশরাফি মর্তুজা
নিজের জন্মদিনের দিন দারুণ এক উপহার পেলেন মাশরাফি বিন মুর্তজা। এই পৃথিবীতে ‘জুনিয়র মাশরাফি’র আগমন ঘটল বাবার জন্মদিনেই। আজ রোববার ভোরে ওয়ানডে অধিনায়ক পেয়েছেন দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার স্বাদ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাঁর স্ত্রী সুমনা হকের কোলজুড়ে এসেছে ফুটফুটে এক ছেলে সন্তান। তাঁর প্রথম সন্তানটি মেয়ে।গতকাল রাতেই ইনচন এশিয়ান গেমস থেকে দেশে ফিরেছেন […]
চার ধাপ এগিয়ে ৮৬তম চট্টগ্রাম বন্দর
চার ধাপ এগিয়ে চট্টগ্রাম বন্দর এখন বিশ্বের ৮৬তম অবস্থানে। ২০১৩ সালে কনটেইনার ওঠানো-নামানোর সংখ্যা হিসাব করে এই অবস্থান নির্ধারণ করেছে শিপিংবিষয়ক বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদমাধ্যম ‘লয়েডস লিস্ট’। সম্প্রতি তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি। মূলত কনটেইনার পরিবহনের অব্যাহত বৃদ্ধির কারণে সেরা ১০০ বন্দরের তালিকায় এগিয়েছে চট্টগ্রাম। তবে এই তালিকায় বন্দরের সেবার মান এবং তুলনামূলক দক্ষতা বিবেচনা করা […]
সড়কে প্রাণ হারালেন একই সাথে মা ও দুই ছেলে
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় যাত্রীবাহী একটি মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন। এতে মাইক্রোবাসটি মহাসড়কের পাশের বিলে পড়ে মা ও তাঁর দুই যমজ ছেলে নিহত হয়েছে। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার উজানিসার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলো মা রুবিনা বেগম (৩৫) এবং সাত বছর বয়সী তাঁর দুই ছেলে সৌরভ ও নীরব। তাদের […]
PayPal বাংলাদেশে আসছে না! হতাশায় বাংলাদেশী ফ্রিল্যান্সাররা!
ইন্টারনেট ভিত্তিক অর্থ লেনদেন গেটওয়ে পেপ্যাল নিয়ে বাংলাদেশীদের হতাশার দিন যেন শেষই হচ্ছে না। গত ২০১২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বাংলাদেশে পেপ্যাল তাদের কার্যক্রম শুরু করার কথা থাকলেও আজ অবধি তা আলোর মুখ দেখেনি। তৎকালীন বেসিসের সভাপতি মাহবুব জামান বলেছিলেন, ‘পেপ্যাল-এর অভাবে দেশের ফ্রিল্যান্সার এবং আইসিটি খাতের ব্যবসায়ীদের প্রচুর সমস্যার মুখোমুখি হতে হয়। […]
Google এবার ফ্রী ম্যাসেজিং Apps তৈরির কাজ করছে!
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, হোয়াটস অ্যাপ এবং অন্যান্য জনপ্রিয় ফ্রী ম্যাসেজিং অ্যাপের সাথে প্রতিযোগীতায় নামার পরিকল্পনা করছে গুগল। আর এ জন্য একটি ফ্রী ম্যাসেজিং অ্যাপ তৈরির কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। ইকোনোমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, প্রথমদিকে স্বল্পোন্নত দেশ বিশেষ করে ভারতে পরিক্ষামুলকভাবে এটি ছাড়া হতে পারে। এই পরিকল্পনার সাথে […]
লঞ্চঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ঢল
প্রিয় জনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে সদরঘাটে দক্ষিণাঞ্চল গামী যাত্রীদের ঢল নেমেছে। সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চেই ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। লঞ্চে তিল ধারণের জায়গা নেই। প্রচণ্ড রোদ উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে ছাদের শত শত যাত্রী উঠেছে। যাত্রীদের গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। কষ্ট, বিড়ম্ভনার সত্ত্বেও ঈদে ঘরমুখো […]
বিভেদ বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকান্ডে অংশ নিয়ে বিভেদ বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার দেয়া এক বাণীতে এ আহ্বান জানান। খবর বাসস’র। প্রধানমন্ত্রী ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও […]
‘দেশে এক ভয়ংকর নৈরাজ্য চলছে’
দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘দেশে এক ভয়ংকর নৈরাজ্য চলছে। জনগণের জান, সহায়-সম্পদের কোনো নিরাপত্তা নেই। এ অবস্থায় সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না।’ শনিবার ঈদুল আযহা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বানীতে খালেদা জিয়া এসব মন্তব্য করেন। বেগম জিয়া বলেন, ‘দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি দরিদ্র ও […]