পুলিশ পরিচয়ে জিম্মি করে শ্রমিকলীগ নেতার চাঁদাবাজী
বরিশালের আগৈলঝাড়ায় বেড়াতে আসা ভাই বোনকে আপত্তিকর কর্মকান্ডের মিথ্যা অভিযোগে জিম্মি করে মারধর করে শ্রমিকলীগ নেতার পুলিশ পরিচয়ে চাদা আদায় করে। এসময় তাদের সাথে থাকা মোবাইল ফোন, নগদ টাকা হাতিয়ে নেয় ও বিকাশর মাধ্যমে চাদা নিয়ে তুলে দেয় পুলিশের হাতে। পুলিশ পরিচয়ে জিম্মি ও চাঁদা আদায়ের ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বরিশাল পুলিশ সুপার। […]
এখনও মা ইলিশের পেট ভর্তি ডিম ধরা পড়ছে জেলেদের জালে..!
সরকারী হিসেব মোতাবেক ৫দিন আগেই শেষ হয়েছে ইলিশ প্রজনন মৌসুম। ৫ থেকে ১৫ অক্টোবর এ ১১ দিন অবরোধে মৎস্য আইনে পটুয়াখালী জেলায় ভ্রাম্যমান আদালত ও কোষ্টগার্ড, পুলিশ জেলে ও ট্রলার মালিকদের বিরুদ্ধে জেল, জরিমানাসহ বিভিন্ন প্রকারের নিষিদ্ধ জাল পোড়ানো হয়েছিল। এতকিছুর পরেও মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার শতভাগ প্রতিফলন ঘটেনি বলে মনে করছেন সচেতন মহল।এখনও উপকূলীয় […]
২১০ বোতল ফেন্সিডিলসহ এক নারীসহ পাঁচ জনকে আটক
গোপন তথ্যের ভিত্তিতে পটুয়াখালীর টাউন বহালগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে আজ ভোরে ২১০ বোতল ফেন্সিডিলসহ এক নারীসহ পাঁচ জনকে আটক করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।আটককৃতরা হল কামাল হেসেন (৩০), চাঁন মিয়া (৬০), কবির (২০), সবুজ (৩০)ও সম্পা বেগম (২০)।পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম আজিমুল হক জানান, নাক কাটা সবুজের দল দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে […]
ঝালকাঠিতে ভূয়া ওয়ারেন্টে গ্রেফতার : আতংকে নিরীহ মানুষ
ঝালকাঠি থানা পুলিশের হাতে বর্তমানে ভূয়া ওয়রেন্টের ছড়াছড়িতে সাধারন মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে ভূক্তোভূগীর স্বজনরা পুলিশ প্রশাসনের উর্ধ্বতন মহলে ছোটাছুটি করেও কোন আইন সংগত সদুত্তর পাচ্ছে না। বিনা কারনে ও মিথ্যা অভিযোগ সম্ভলিত এসব ভূয়া ওয়রেন্টের প্রতিকারে প্রশাসনের পক্ষ থেকেও কোন উদ্যোগ নেয়া হচ্ছে না বলে ভূক্তো ভূগীরা অভিযোগ করেছে। তবে থানা […]
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি নালিশি মামলা হয়েছে। মামলাটি করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে মামলাটি করা হয়। মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে ১১টায় শুনানি হওয়ার কথা রয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ১৪ […]
খোকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
বিএনপির ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রাজধানীর শেরেবাংলা নগর থানায় হরতালে বোমা বিস্ফোরণের ঘটনায় এক মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার বিকালে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জহুরুল হকের আদালত খোকাসহ আরও ৯ জনের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। উল্লেখ্য, বর্তমানে সাদেক হোসেন খোকা উন্নত চিকিৎসার জন্য […]
মনের পাখি
ওবায়দুল ইসলাম রবি তুমি পাখি, আকাশ-নদী, তুমি পাথর থেকে ঝড়া ঝর্ণা, তুমিই আমার মিতা। মেঘের র্বিজলির ছটা তুমি, হিদয়ে সাগরের ঢেউ,মন কে করছো দেওয়ানা। আজ বুঝি মিতা এল আমার হিদয়ের বাগানে কষ্টের ফুল গুলি কুড়িযে নিতে, মৈ মৈ গন্ধে মনের ফুল দোলছে ময়ূরি পেখমে, আলতো আলিঙ্গন হবে দুজনের। তুমি দুষ্টু, সবুজ অরর্ণের রানি, র্স্বন লতায় […]
রাবিতে আরও পাঁচ শিবিরকর্মী আটক
রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তৃতীয় দিনের পরীক্ষা চলাকালে সন্দেহজনক পাঁচ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবনের সামনে থেকে তাদেরকে আটক করে মতিহার থানায় নিয়ে যাওয়া হয়। আটটকৃতরা হলেন, বিশ্ববিদ্যারয়ের ফলিত বিভাগের চতুর্থ বর্ষের হাবিবুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের জুয়েল, গনিত বিভাগের মাস্টার্সের জাফরুল, ইসলামের […]
ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে রাবি শিক্ষার্থীর এক বছরের কারাদন্ড
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি দায়ে এক শিক্ষার্থীকে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জালিয়াতির দায়ে অপর দুই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করতে বলা হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ২টার সময় বিশ্ববিদ্যালয়ের লিচু তলায় অবস্থিত পুলিশ কন্ট্রোল রুমে অভিযুক্তদের বিরুদ্ধে এসব শাস্তি দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এমএম সামিরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের […]
রাবি ছাত্রলীগ নেতা ছুরিকাহত
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী তরিকুল ইসলাম বাবুকে ছুরিকাঘাত করেছে দূর্বত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় পুরাতুন ফোকলোর মাঠে এ ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওই ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয় ফলিত পাদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় […]
হ্যাকার এর বয়স যখন ১৩!
ওয়াং ঝেনজিয়াং, ১৩ বছরের বয়সী এক বালক। অন্যদের সাথে তার সবদিক থেকে মিল থাকলেও রয়েছে এক বড় পার্থক্য। সে একজন হ্যাকার। এরই মধ্যে সে তাঁর স্কুলের অনলাইন সিস্টেমও হ্যাক করে দেখিয়েছে। চীনের সবচেয়ে কম বয়সী এ হ্যাকার ইতোমধ্যেই কাজ করতে শুরু করেছে দেশটির সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সাথে। আর এর মাধ্যমে চীনের মানুষের কাছে ব্যাপক পরিচিতিও পেয়েছে […]
হতাহতদের চাপা দিয়ে গেল বাস?
মুখোমুখি সংঘর্ষের পর যাত্রীবাহী দুটি বাসের একটি মহাসড়কের পাশে ও আরেকটি পাশের খাদে গিয়ে পড়ে। এরই মধ্যে হতাহত ব্যক্তিদের কয়েকজন ছিটকে পড়েন মহাসড়কে। ঠিক ওই সময় আরেকটি দ্রুতগামী বাস তাঁদের মাড়িয়ে চলে যায়।নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গত সোমবারের দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও হতাহত ব্যক্তির স্বজনেরা এ অভিযোগ করেছেন। তাঁদের দাবি, ওই বাসটি ছিল হানিফ পরিবহনের। বাসটি মহাসড়কের […]
বেপরোয়া গতি, চালকের জন্যই ৯১% দুর্ঘটনা
মহাসড়কে সবচেয়ে বেশি প্রাণহানি হয় যানবাহনের মুখোমুখি সংঘর্ষ এবং পথচারীদের চাপা দেওয়ার ঘটনায়। রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণ হারায় পথচারীরা। এসব দুর্ঘটনার ৯১ শতাংশই ঘটে অতিরিক্ত গতিতে বেপরোয়াভাবে যানবাহন চালানোর কারণে।গত সোমবার নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৪ জন প্রাণ হারান। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা […]
ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিব জামিনে মুক্ত
ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি কারাগার থেকে বের হয়ে আসেন। এসময় ছাত্রদলের নতুন কমিটির নেতাকর্মীরা তাকে বরণ করে নেন। ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবের জামিনে মুক্তি উপলক্ষ্যে কারাগারের ফটকে বিকেল থেকেই অপেক্ষা করতে থাকেন নতুন কমিটির […]
গাইবান্ধায় পুত্রবধুর মারপিটে শাশুড়ির মৃত্যু
আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের কিশামত মালিবাড়ী গ্রামে পুত্রবধু রহিমা বেগমের মারপিটে গত সোমবার রাতে তার শাশুড়ি হালিমা বেগম (৬৫) এর মৃত্যু হয়েছে। ওই ঘটনার পর থেকে ছেলে আবদুল হামিদ ও পুত্রবধু রহিমা বেগম পলাতক রয়েছেন। পুলিশ ও গ্রামবাসি জানায়, হালিমা বেগমের সাথে তার ছেলে আব্দুল হামিদের স্ত্রী রহিমা বেগমের বেশ […]