সাম্প্রতিক খবর আর এর টবর

যুবরাজের দাম ৯ কোটি টাকা! ১৪ ফুট লম্বা ষাঁড়। নাম তার যুবরাজ। ভারতের উত্তর প্রদেশের মিরাট শহরে যুবরাজের দাম উঠেছে ৯ কোটি টাকা। কিন্তু ৯ কোটি টাকায়ও যুবরাজকে ছাড়তে রাজি নয় তার মালিক করমভীর সিং। দৈনিক ২০ লিটার দুধ, ৫ কেজি আপেল ও অন্যান্য উন্নতমানের পশুখাদ্য খায় যুবরাজ। করমভীর সিং বলেন, ‘প্রতিবছর যুবরাজের মাধ্যমে প্রায় […]

‘অনেক সাধের ময়না’ দেখলেন রাজ্জাক-কবরী

শুধু সাধারণ দর্শক মহলেই নয়, ‘অনেক সাধের ময়না’র মুগ্ধতা ছড়িয়ে পড়েছে আমাদের শোবিজ অঙ্গনেও। মিডিয়ার অনেক খ্যাতিমান ব্যক্তিরাও কৌতূহল নিয়ে সিনেমাটি দেখতে সিনেমাহলে যাচ্ছেন, পাশাপাশি নির্মাণশৈলী এবং অভিনয়-শিল্পীদের প্রশংসা করছেন। তারই এক ব্যতিক্রমী চিত্র দেখা গেল রাজধানীর যমুনা ব্লকব্লাস্টার সিনেমাস-এ। গত ৯ই নভেম্বর সন্ধ্যায় সেখানে অনুষ্ঠিত হলো অনাড়ম্বর এক আয়োজন। ‘অনেক সাধের ময়না’র বিশেষ প্রদর্শনী […]

অভিনয়ে আগ্রহ হারিয়ে ফেলছেন ডিপজল

রহস্যজনক কারণে অভিনয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন চলচ্চিত্রের দুঃসময়ে হালধরা জনপ্রিয় নায়ক-প্রযোজক ডিপজল। ঢাকার চলচ্চিত্র যখন অশ্লীলতার ভয়াল থাবায় ক্ষতবিক্ষত, যখন সুস্থধারার চলচ্চিত্র নির্মাণে কেউ সাহস পাচ্ছিলেন না, ঠিক তখনই গুণী পরিচালক এফ আই মানিককে দিয়ে ‘কোটি টাকার কাবিন’ বানিয়ে অশ্লীলতার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ার পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের চেহারাই পাল্টে দিয়েছিলেন ডিপজল। নিজেকে বড় […]

একাই আসছেন মারুফ

শুক্রবার (১৪ নভেম্বর) নতুন ছবি নিয়ে একাই আসছেন জনপ্রিয় নায়ক কাজী মারুফ। আসছেন পিতা স্বনামধন্য পরিচালক কাজী হায়াৎ পরিচালিত ‘সর্বনাশা ইয়াবা’ নিয়ে। মাদকের আগ্রাসন নিয়ে নির্মিত এ ছবিতে কাজী মারুফের নায়িকা লাক্স-চ্যানেল আই তারকা প্রসূন আজাদ। একই তারিখে নায়ক প্রযোজক ফেরদৌস প্রযোজিত ‘এক কাপ চা’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে ফেরদৌসের ছবিটি […]

খোকন রাজাকারের রায় বৃহস্পতিবার

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও পলাতক বিএনপি নেতা জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকারের যুদ্ধাপরাধ মামলার রায় হচ্ছে বৃহস্পতিবার। বুধবার বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। একাত্তরে হত্যা, ধর্ষণ, ধর্মান্তরে বাধ্য করা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে তদন্ত শুরুর পর থেকেই তিনি […]

কুষ্টিয়ায় পাসপোর্ট ও ডলারসহ আটক ২

কুষ্টিয়ায় ৪৩টি পাসপোর্ট ও মার্কিন ডলারসহ দুই প্রতারককে আটক করেছে র‌্যাব। ভেড়ামারা উপজেলা পরিষদের সামনে থেকে বুধবার ভোরে তাদের আটক করা হয়। কুষ্টিয়ায় র‌্যাব কার্যালয়ে বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। আটকরা হলেন- উপজেলার রথপাড়া এলাকার হাজী আনারুল ইসলাম ও আড়কান্দি গ্রামের আজিরুল প্রামাণিক। র‌্যাবের কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার আলী হায়দার চৌধুরী জানান, […]

সীমান্ত চার জেলা দিয়ে ঢুকছে ভারতীয় মদ

সীমান্তবর্তী চার জেলা দিয়ে চোরাচালানের মাধ্যমে প্রতিদিনই আসছে বিপুল পরিমান ভারতীয় মদ। এ বছর চোরা চালানের পরিমান বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত বিজিবির হাতে আটক হচ্ছে ভারতীয় মদের চালান। সীমান্তবর্তী জেলা যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর দিয়ে এসব অবৈধ মদ বাংলাদেশে প্রবেশ করছে। এ বিষয়ে বিজিবি’র চূয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল এস এম মনিরুজ্জামান জানান, চলতি বছরের […]

বাবার লাঠির আঘাতে ছেলের মৃত্যু

পারিবারিক কলহের জের ধরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাবার লাঠির আঘাতে ছেলের মৃত্যু হয়েছে। উপজেলার বাহাদিয়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কলহের জের ধরে ছেলে আসাদের সঙ্গে তার বাবা মোন্তাজ মিয়ার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মোন্তাজ মিয়া লাঠি দিয়ে তার ছেলের পেটে আঘাত করেন। এ ঘটনার তিন ঘণ্টা পর আসাদের বুকেব্যাথা শুরু […]

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ: ৩০৩/২

চট্রগ্রাম টেস্টের প্রথম দিন ভালোভাবে শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৩০ রান। বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের সেঞ্চুরিতে এ সংগ্রহ পায় বাংলাদেশ। ‍মুমিনুল হক ৪৬ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৪ রানে অপরাজিত আছেন। এর আগে ১০৯ রান করে তামিমের বিদায়ের পর ব্যক্তিগত ১৩০ রানে আউট হন ইমরুল কায়েস। চট্রগ্রামের […]

ঢাকায় শুরু হলো গুগল বাসের অভিযান

বাংলাদেশে যাত্রা শুরু হলো গুগল বাসের। আজ বুধবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গুগল বাস প্রকল্প উদ্বোধন করেন। এ সময় গুগলের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এমারজিং মার্কেটের কান্ট্রি ম্যানেজার জেমস ম্যাকক্লুর উপস্থিত ছিলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় গুগল এই কার্যক্রম বাস্তবায়ন করছে। এক বছর মেয়াদী এ প্রকল্পের আওতায় […]

নায়িকা ঐশ্বরিয়াকে ছাপিয়ে “মা” ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবিতে)

মায়ের জন্মদিনে ছোট্ট মেয়ে গান করেছিল। আর তাই বুঝি আদরের মেয়ের জন্মদিনে মায়েরও বিশেষ প্ল্যান। কীরকম? আরে বাবা, ভারতের সবচেয়ে বড় সেলিব্রিটি পরিবারের সদস্য মা ও ম্যে দুজনেই। যদিও এখনও তার খুব কম ছবিই দেখা গিয়েছে। কিন্তু তার পরেও সে সেলিব্রিটি। এবং সেলিব্রিটি তকমা জুটে গিয়েছে জন্ম থেকেই। তাহলে তার জন্মদিন পালন কি যেমন-তেমন ভাবে […]

গভীর রাতে লোকশূন্য সিনেমা হলে ভারুন এবং তার প্রেমিকা

এই অভিনেতা তার সিনেমা নিয়ে না যত বেশী খবরে এসেছেন তার থেকে বেশী আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। প্রথম দিকে আলিয়ার সাথে নাম জড়ালেও পরবর্তীতে নার্গিস ফাখরির সাথে নাম জড়ালেও প্রকৃত প্রেমিকার নাম প্রকাশ হয়নি কখনই। কিন্তু সম্প্রতি গভীর রাতে বর্তমান প্রেমিকাকে নিয়ে সিনেমা দেখতে গেলে সাংবাদিকদের চোখ এড়াতে সক্ষম হননি। […]

পিকে’র সফলতাকে ত্বরান্বিত করতে আমির-হিরানি বিতর্ক তৈরি করছেন?

পিকে সিনেমা নিয়ে বলিউডপ্রেমীদের কৌতূহলের শেষ নেই। প্রায় প্রতিদিনই নতুন নতুন বিতর্কে জড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আমির খানের এই সিনেমাটি। কাজেই চাইলেও আমির ভক্তরা মাথা থেকে কিছুতেই পিকে’ সরাতে পারছেন না। দর্শকের কাছে পিকে সিনেমা মুক্তি পাওয়ার আগ পর্যন্ত কৌতূহল ধরে রাখতে আমির এবং রাজ কুমার হিরানি কিছু কৌশলের ব্যবহার করেছেন। আর এই কৌশলের […]

ভূমিকম্পের আঘাতে বদলে যেতে পারে ময়মনসিংহ অঞ্চল

দেশের অন্যতম সচল ফল্ট জোনে অবস্থানের কারণে সম্ভাব্য বড় ধরণের ভূমিকম্পের আশঙ্কায় রয়েছে ময়মনসিংহ অঞ্চল। সরকারিভাবে সর্বশেষ সংশোধিত সিসমিক জোন মানচিত্রের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করছে এই অঞ্চল। বিশেষজ্ঞদের মতে, বড় মাত্রার ভূমিকম্প সংঘটিত হলে বদলে যেতে পারে বৃহত্তর ময়মনসিংহের আঞ্চলিক ভূ-মানচিত্র। জানা যায়, ভূমিকম্প প্রবণ এলাকার মানচিত্রকে সিসমিক জোন মানচিত্র বলা হয়। সর্বশেষ ১৯৯২ […]

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি সোনাসহ কেবিন ক্রু আটক

আজ বুধবার ১২ নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেবিন ক্রুর কাছ থেকে প্রায় আড়াই কেজি সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বাংলাদেশ বিমানের বিজি-০৪৬ ফ্লাইটে দুবাই থেকে ফিরছিলেন আটক কেবিন ক্রু মাজহারুল আফসার রাসেল (৩৮)। কাস্টমসের সহকারী কমিশনার এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর দেড়টার দিকে বিমান বন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের সময় মাজহারুলকে সন্দেহ হয় কাস্টমস […]