দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে

পাবনার ঈশ্বরদীতে আজ শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে ঈশ্বরদীর তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১২ সেলসিয়াসের আশপাশে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহওয়া অধিদপ্তর। চুয়াডাঙ্গার তাপমাত্রা আজ ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে বলে জানা গেছে। আবহাওয়া অধিদপ্তরের চুয়াডাঙ্গা অফিস জানায়, এ বছর এ পর্যন্ত এটাই জেলার […]

আওয়ামী লীগ টোকায় ভয় পায় না: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আগামী ৫ জানুয়ারিকে সামনে রেখে হুংকার দেওয়া হচ্ছে। টোকা মাইরা সরকার ফেলায় দিতে চায়। আওয়ামী লীগ টোকায় ভয় পায় না। তবে আমাদের সতর্ক থাকতে হবে ৫ জানুয়ারির আগে ও পরের দিনগুলিতে।’ আজ শনিবার ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা […]

কোরীয় ছন্দে খেই হারাল শেখ জামাল

প্রথম পাঁচ মিনিটেই সব শেষ হয়ে যায় শেখ জামাল ধানমন্ডির। কোরিয়ার বুসান আইপার্কের সঙ্গে ম্যাচটি শেখ জামাল হেরেছে ২-০ গোলে। কে লিগ চ্যাম্পিয়নরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ বিকেলে খেলা শুরুর ৪৫ সেকেন্ডে এগিয়ে যায়। এর প্রায় চার মিনিট পর ফরোয়ার্ড ইয়ুন ডঙ্কমিন ব্যবধান বাড়ান। দ্বিতীয় গোল হয় ৪ মিনিট ৪১ সেকেন্ডে। প্রথমার্ধে একটু নড়বড়ে থাকলেও দ্বিতীয়ার্ধে […]

‘ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছ, বলো’

পানির পাইপে পড়ে গেছে চার বছরের ছেলে জিহাদ। সবাই তাকে খুঁজছে। ফায়ার সার্ভিস থেকে শুরু করে সরকারের বিভিন্ন সংস্থা ও স্থানীয় লোকজন ব্যস্ত তাকে উদ্ধারে। এ পরিস্থিতিতে ছোটাছুটি করছেন জিহাদের বাবা নাসির ফকির। হঠাৎ পুলিশ তাঁকে শুক্রবার রাত আড়াইটার দিকে ছেলের তথ্য জানতে ‘ধরে’ নিয়ে যায়। জিহাদকে আজ বেলা তিনটার দিকে পাইপ থেকে ওঠানোর পরই […]

দশম বর্ষে বৈশাখী টেলিভিশন

বৈশাখী টেলিভিশন আজ পা রাখছে দশম বর্ষে। গতকাল দিবাগত রাত ১২টা এক মিনিটে প্রথম দফায় কেক কেটে বৈশাখীর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। আজ সকাল ১১টায় দ্বিতীয় দফায় কেক কাটবেন রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টজনরা। এ পর্বটি উদ্বোধন করবেন জাতীয় সংসদের […]

সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল

গাজীপুরে ২০ দলীয় জোটের সমাবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদ ও সকল রাজবন্দির মুক্তির দাবিতে সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে ২০ দলীয় জোট। আজ বিকালে জোটের শরিক দলগুলোর মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এ ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এ বৈঠক হয়। শনিবার ২০ দলের […]

পাইপ থেকে উদ্ধার জিহাদ মারা গেছে নিশ্চিত করেছে ডাক্তার!

অবশেষে সকল কল্পনা ও নানা আলোচনার পর অবিশ্বাস্যভাবে উদ্ধার হলো জিহাদ। বেলা আড়াইটায় ফায়ার সার্ভিস অভিযান স্থগিত করার পর মেলল আশার আলো ও শুভ সংবাদ। এখন জিহাদ হাসপাতালে নেওয়া হচ্ছে।  জিহাদ  মারা গেছে নিশ্চিত করেছে ডাক্তার! উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার অল্পক্ষণের মধ্যেই পাইপে সন্ধান পাওয়া গেলো শিশু জিহাদের। একজন সাধারণ নাগরিক সুতার তৈরি নেট ফেলে […]

এক পলকে মোহনা টিভি’র আজকের আয়োজন

মোহনা টিভি’র অনুষ্ঠানসূচী ঃ রবিবার (২৮ ডিসেম্বর ২০১৪ইং) সকাল… ৭ টা ০০ মি. ঃ সংবাদপত্র বিশ্লেষকমুলক অনুষ্ঠান‘‘সংবাদ প্রতিদিন’’(সরাসরি) ৮ টা ০০ মি. ঃ প্রতিদিনের গানের অনুষ্ঠান আজমেরী জেমস হাউস“মোহনার সকাল”(সরাসরি) ১০ টা ৩০ মি. ঃ মোহনার সংবাদ ১২ টা ৩০ মি. ঃ মোহনার বিজনেস নিউজ দুপুর.. ২ টা ৩০ মি. ঃ মোহনার দুপুরের সংবাদ ৩ […]

চাল রপ্তানি: আজ শ্রীলংকার উদ্দেশ্যে যাবে প্রথম চালান

স্বাধীনতার পর প্রথমবারের মতো সরকারিভাবে চাল রপ্তানি করতে যাচ্ছে সরকার। আজ দুপুরে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ বাংলার কাকলী প্রথম দফায় সাড়ে ১২ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে। চাল বোঝাই শেষে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর জেটিতে অপেক্ষা করছে জাহাজ ‘বাংলার কাকলী’। এর মধ্যে দিয়ে খাদ্য শস্য আমদানি নির্ভর দেশ থেকে […]

বরিশালে আটকেপড়া লঞ্চ উদ্ধারে ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ

বরিশালের কীর্তনখোলা নদীর তীরে আটকেপড়া লঞ্চ এমভি দ্বীপরাজের পেছনের অংশে পানি উঠে গেছে। লঞ্চটি উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী টাগ জাহাজ ‘অগ্রণী’। লঞ্চটির তলা ফেটে যাওয়ায় পেছনের অংশ পানি উঠে এটি ডুবে যাচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন উদ্ধারকারী টাগ জাহাজ অগ্রণীর মাস্টার মো. মহিউদ্দিন। এদিকে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ-এর ট্রাফিক ইন্সপেক্টর […]

বর্নাঢ্য প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে প্রকাশিত হলো বিশ্বের সর্ববৃহৎ দেশাত্ববোধক গানের এ্যালবাম ” আমাদের ৭১”

২৬ শে ডিসেম্বর রোজ  শুক্রবার ২০১৪ ইং দূরবীন এন্টারটেইনমেন্ট এর আয়োজনে ৭১ টি ব্যান্ড, ৭১ টি  দেশাত্ববোধক গান নিয়ে  ধানমন্ডি  রবীন্দ্র সরোবরের মুক্ত মঞ্চে, বিশ্বের সর্ববৃহৎ দেশাত্ববোধক গান নিয়ে এ্যালবাম ” আমাদের ৭১” এর মোড়ক উন্মোচন করা হয়। এই এ্যালবামটি  গিনেস বিশ্ব রেকর্ড বুক এ যাবার জন্য যোগাযোগ করা হয়েছে ১২ সপ্তাহ ভিতর বাংলাদেশে থেকে […]

জিয়াদের বাবাকে ৫ ঘণ্টা থানায় জিজ্ঞাসাবাদ

রাজধানীর শাহজাহানপুরে পানির পাইপে পড়ে যাও শিশু জিয়াদের বাবা নাসির উদ্দিন বকুলকে পাঁচ ঘণ্টা থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ। শাহজাহানপুর থানার ডিউটি অফিসার শ্যামল দেবনাথ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার রাত সাড়ে ৩টার দিকে তাকে শাহজাহানপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর সকাল ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ডিউটি অফিসার শ্যামল জানান, […]

শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে কুড়িগ্রামের দরিদ্র মানুষ

কুড়িগ্রামে শীতবস্ত্রের অভাবে দুঃস্থ এবং অতি দরিদ্র মানুষের কষ্টের সীমা নইে। আর তাদের সহায়তায় সরকারিভাবে যে শীতবস্ত্র বরাদ্দ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের সহায়তায় বেসরকারি সংস্থা ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তাপমাত্রার হিমাংকের কাঁটা ক্রমশ নিচে নামছে। আর বাড়ছে শীতের তীব্রতা। সন্ধ্যা থেকে সকাল […]

ফুটপাত দখল: ডিসিসি-রেলওয়ে-এর মোবাইল কোর্ট ভাবনা

রাজধানীর ফুটপাত ও রেললাইনের পাশের অবৈধ স্থাপনা ও দোকান পাট উচ্ছেদে কদিন পরপরই অভিযান পরিচালনা করে আসছে সিটি কর্পোরেশন ও রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু উচ্ছেদের কিছুদিন যেতে না যেতেই আবারও দখল হয়ে যাচ্ছে সেই স্থান। এই অবস্থায় উচ্ছেদের পর ফুটপাত পুনর্দখল ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনার কথা ভাবছে সিটি কর্পোরেশন। অন্য দিকে রেললাইনের পাশে ঘনবসতিপূর্ণ এলাকায় পুলিশ […]