ছাত্র নিহতের একমাস: সেশনজটে শাবিপ্রবির শিক্ষার্থীরা
ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে এক ছাত্র নিহতের ঘটনায় শাহজালাল বিশ্ববিদ্যালয় বন্ধের এক মাস পেরিয়ে গেলেও এখনো খুলেনি ক্যাম্পাস। এতে দীর্ঘ সেশনজটে পড়েছে শিক্ষার্থীরা। তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার ব্যাপারে আশাবাদী উপাচার্য। অন্যদিকে, এখনো তদন্ত কমিটি রিপোর্ট জমা না দেয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। হল দখলকে কেন্দ্র করে গত ২০ নভেম্বর ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে মারা […]
প্রথমবারের মতো শীতলক্ষ্যায় নৌকা বাইচ অনুষ্ঠিত
বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় প্রথমবারের মতো হয়ে গেল নৌকাবাইচ প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করেন দুই পাড়ের হাজারো মানুষ। এ ধরনের আয়োজন আরও নিয়মিত করার দাবি জানিয়েছেন তারা। আজকের সমগ্র বাংলাদেশ শেষ করবো নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় নৌকা বাইচের খবর জানিয়ে। এ ধরণের প্রতিযোগিতার আয়োজন নারায়ণগঞ্জে এই প্রথম। তাই এ নিয়ে মানুষের উৎসাহ উদ্দীপনার […]
১২ ঘণ্টার নিষ্ফল উদ্ধার অভিযান
প্রায় ১২ ঘণ্টার তোড়জোড়েও সন্ধান পাওয়া যায়নি শাহজাহানপুর রেল কলোনির শিশু জিহাদ হোসেন জিয়ার। গত রাত আড়াইটার দিকে এ ঘোষণা দেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। ঘটনাটি ‘গুজব’ বলেও মন্তব্য করেন তারা। যদিও অভিযানের শুরুতে শিশুর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে বলে দাবি করেন উদ্ধার কর্মীরা। এদিকে, শিশুর পরিবার ও এলাকার লোকজনের অভিযোগ, নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিষয়টিকে ‘গুজব’ […]
ময়লার স্তুপ সরিয়ে ও ৭৫০ফিট নিচে গিয়ে ও মিলল না জিহাদ এর অস্তিত্ব।একটু পরে সংবাদ সম্মেলন।
ঘন কুয়াশায় সহস্রাধিক যাত্রী নিয়ে লঞ্চ চরে
সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকাগামী এমভি দ্বীপরাজ কীর্তনখোলা নদীর চরে আটকা পড়েছে। শুক্রবার রাত সাড়ে আটটায় বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় এমভি দ্বীপরাজ। যাত্রাপতে নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চটি কীর্তনখোলার বেলতলা নামক চরে আটকা পরে। লঞ্চ কর্তৃপক্ষ লঞ্চটি চর থেকে নামানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ঘন্টাখানেক পরে যাত্রীদের নামিয়ে দেয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত লঞ্চটিতে প্রায় […]
উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরায় গর্তে পরে যাওয়া জিয়াদের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। প্রয়োজনে আবারো অনুসন্ধান চালানো হবে– স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা দিয়েও কোন মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি গর্তের ভেতর। তাই তুলে আনা হচ্ছে ক্যাচার। তবে, এখনই হাল ছেড়ে দিচ্ছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা। এবার তারা গর্তে একটি রোবোটিক মেশিন পাঠাবেন বলে জানিয়েছেন, যার মাধ্যমে গর্তের বিভিন্ন আবর্জনা পরিষ্কার করা হবে। এরপর আবার গর্তে প্রাণের চিহ্ন খোঁজার চেষ্টা চালানো হবে। এর আগে, রাজধানীর […]
৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ হবেই’
যে কোন মূল্যে সোহরাওয়ার্দী উদ্যানের ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষার সমাবেশ করবে আওয়ামী লীগ। এমন দাবি করেছেন দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। শুক্রবার বেলা বারোটায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বঙ্গবন্ধু একাডেমির এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি গাজীপুরে একই স্থানে ডাকা ছাত্রলীগ ও বিএনপির সমাবেশ প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, ‘একদিন আগে […]
জিহাদের জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দ্বীন মোহাম্মদ নুরুল হক রাত সাড়ে ১১টার দিকে তিনি বলেন, কয়েক ঘণ্টা আগে উদ্ধারকর্মীরা ওপর থেকে কয়েক বার চিৎকার করে ডেকে জিহাদের সাড়া পেয়েছেন। দড়িতে বেঁধে তার জন্য দুধের বোতল পাঠানো হয়েছে। শিশুটিকে বাঁচিয়ে রাখতে গর্তে পাঠানো হচ্ছে অক্সিজেন। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে আলোর ব্যবস্থা করেছেন। ভেতরে একটি ক্যামেরা পাঠানোরও চেষ্টা চলেছে। […]
রাজধানীতে ৬শ’ ফুট গভীর গর্তে শিশু: উদ্ধার করতে নামানো হচ্ছে ক্যাচার
রাজধানীর শাহজাহানপুরে পানির পাম্পের গর্তে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারে দুই দফায় ব্যর্থ হয়ে, এবার প্রযুক্তির সহায়তা নিয়েছেন উদ্ধারকারীরা। ফায়ার সার্ভিসের ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান জানান, ‘বুয়েটের চারজনের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসেছেন। তারা ক্যাচার মেশিন দিয়ে বাচ্চাটিকে স্বয়ংক্রিয়ভাবে ওপরে তোলার চেষ্টা করবেন, এতে সময় লাগবে প্রায় একঘণ্টা।’ ক্যাচারের সঙ্গে শিশুটির অবস্থান জানান জন্য একটি অত্যাধুনিক […]
জিয়াদ উদ্ধার অভিযানে বুয়েট দল, ভাবা হচ্ছে বিকল্প পথ!
পাঁচবার বিভিন্ন কায়দায় দড়ি ফেলেও ১৪ ইঞ্চি ব্যাসের ওই পাইপ থেকে শিশুটিকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় ভেতরে থাকা তিন ইঞ্চি ব্যাসের সাড়ে তিনশ ফুট দীর্ঘ একটি পাইপ ক্রেইন দিয়ে টেনে তুলে জায়গা করা হয়েছে। ওই পথে তুলনামূলভাবে সরু নতুন একটি পাইপ ঢুকিয়ে শিশুটিকে উদ্ধারের একটি বিকল্প পরিকল্পনা নিয়ে ঘটনাস্থলে এসেছেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের […]
গভীর কূপ থেকে দুই দিন পর উদ্ধারের নজিরও আছে
শুক্রবার দুপুরের পর রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনি মাঠের পাশে ওয়াসার কয়েকশ ফুট গভীর পাইপে পড়ে যায় এই শিশু। এর আগে এত গভীরে আটকা পড়ার ঘটনা গণমাধ্যমে খুব একটা আসেনি। ২০১৩ সালে ভারতের রাজস্থানে কারাউলি জেলার চারদা কালা গ্রামে ঘুড়ি ওড়াতে গিয়ে ছোটু নামের এক নয় বছর বয়সী শিশু গভীর নলকূপে পড়ে যায়। ২০০ ফুট গভীর […]
টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকাল ১০টায় হেলিকপ্টারে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন শেখ হাসিনা। সেখানে পৌঁছানোর পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ উল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সমাধিতে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী সেখানে ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়ায় অংশ […]
শৈত্যপ্রবাহ চলতে পারে আরও ৩ দিন
আবহাওয়াবিদরা বলছেন, পৌষ মাসের দ্বিতীয়ার্ধে এসে শুক্রবার ঘন কুয়াশার চাদরে উত্তরী হাওয়ায় তাপমাত্রা কমছে। কোথাও কোথাও শৈত্যপ্রবাহ মাঝারি পর্যায়ে (সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) রূপ নিতে পারে। তবে বৃষ্টি হলে আবার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সানাউল হক বলেন, “পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ […]