নায়ক শিপনের সঙ্গে জুটি বাঁধলেন অপ্সরা সুহি

‘দেশা দ্য লিডার’ খ্যাত নায়ক শিপনের সঙ্গে জুটি বাঁধলেন অপ্সরা সুহি। ‘তোমার গল্পে আমি’ নামে একটি নাটকে একসঙ্গে দেখা যাবে তাদের। নাটকের গল্পে দেখা যাবে, সুহি একজন ডেসপারেড টাইপের মেয়ে। আর শিপন একজন বিশিষ্ট শিল্পপতি ও ধার্মিক ছেলে। সুহি তার প্রেমে পড়ে। আর এই প্রেম বদলে দেয় সুহির জীবন। নানা নাটকীয়তার মাধ্যমে এগিয়ে যায় গল্প। […]
প্রচণ্ড গরমে ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে যা করবেন

প্রচণ্ড গরমে শরীর ঘামবে এটাই স্বাভাবিক। কিন্তু এটা থেকে দুর্গন্ধ ছড়ানোটা বেশ অস্বস্তির। ঘাম থেকে দুর্গন্ধ হলে অন্যরা যেমন সমস্যায় পড়েন তেমনি নিজের জন্যও এটা বেশ বিব্রতকর। এই সমস্যা থেকে বাঁচতে কয়েকটি পদ্ধতি মেনে চলতে হবে। দেখে নিন কীভাবে ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি মিলবে- গোসলের পানিতে কয়েক ফোঁটা গোলাপজল কিংবা ফিটকিরি মিশিয়ে নিন। ঘামে দুর্গন্ধ […]
ইসরায়েলকে সর্বোচ্চ হুঁশিয়ারি হিজবুল্লাহর

ইসরায়েলের প্রতি সর্বোচ্চ হুঁশিয়ারি উচ্চারণ করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। হিজবুল্লাহ বলেছে, এরপর তেল আবিব আবার লেবাননের আগ্রাসন চালালে প্রতিটি ইসরায়েলি সেনার জীবন ঝুঁকির মধ্যে পড়বে। হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুমকি দিয়েছেন। খবর পার্সটুডের। সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহর যোদ্ধারা রোববার ইসরায়েলি সামরিক যানে হামলা চালিয়ে […]
আসামের নাগরিক তালিকা নিয়ে বিতর্ক বাড়ছে

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি নিয়ে বিতর্ক বাড়ছে। খোদ ভারতেই এ নিয়ে প্রশ্ন ওঠছে। ক্ষোভ-হতাশা প্রকাশ করেছেন অনেকে। উদ্ভূত পরিস্থিতি নীরবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এ নিয়ে ভারতের শাসক দল বিজেপি বা আসাম রাজ্য সরকারের প্রতিনিধিরা যে বক্তব্যই দেন না কেন তার প্রতিক্রিয়া দেখাবে না ঢাকা। বাংলাদেশের বিদেশ নীতি বাস্তবায়নের সঙ্গে যুক্ত দায়িত্বশীল […]
কক্সবাজারে প্রত্যাবাসন বিষয়ক নতুন কমিশনার নিয়োগ

কক্সবাজারে অবস্থানরত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. মাহবুব আলম তালুকদার। গতকাল মাহবুব আলমকে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। তিনি বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলির আদেশাধীন ছিলেন, এখন তার ওই আদেশটি বাতিল করে নতুন নিয়োগ দেয়া হল। অন্যদিকে, শরণার্থী ত্রাণ ও […]
রোহিঙ্গাদের মোবাইল ফোন সেবা বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি

মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মোবাইল ফোন সেবা বন্ধের জন্য অপারেটরদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশের পর বিটিআরসি এ পদক্ষেপ নিয়েছে। বিটিআরসির নির্দেশনার চিঠিতে মোবাইল অপারেটরদের বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসুরক্ষার স্বার্থে রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে মোবাইল […]
লন্ডন চলচ্চিত্র উৎসবে ‘মেড ইন বাংলাদেশ’

রুবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’ ছবিটি সমপ্রতি দেখানো হয়েছে টরন্টো চলচ্চিত্র উৎসবে। এবার ৬৩তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবিটি। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের (বিএফআই) সহযোগিতায় আগামী ২ থেকে ১৩ই অক্টোবর অনুষ্ঠিত হবে এই উৎসব। এ ছবিতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী, নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, শতাব্দী ওয়াদুদ, জয়ারাজসহ অনেকে। অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী […]
ছাত্রদলের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলের চূড়ান্ত প্রার্থী যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলের প্রার্থীর চুড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ই সেপ্টেম্বর হতে যাওয়া কাউন্সিলে সভাপতি পদে ৮ জন ও সাধারণ সম্পাদক পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ সোমবার ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খায়রুল কবির খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে যাচাই-বাছাই কমিটি সভাপতি […]
ভারত-পাকিস্তান সংলাপে আন্তর্জাতিক তৎপরতা

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে দুই পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা লাঘবে বড় ধরনের চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্রসহ শক্তিধর কিছু দেশ। এই দুটি দেশের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য কোনো পথ খুঁজে পেতে চেষ্টা করছে তারা। ভারত ও পাকিস্তান মারাত্মক এক যুদ্ধের পথে চলে যেতে পারে এমন এক ভয়ঙ্কর আশঙ্কার কথা মাথায় রেখে প্রভাবশালী […]
মিন্নির কারামুক্তিতে আর কোনো বাধা নেই

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে হাইকোর্টের দেয়া জামিনের রায় বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এই আদেশের ফলে মিন্নির কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তারা আইনজীবীরা। গতকাল চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত নো অর্ডার দেন। আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন, জ্যেষ্ঠ আইনজীবী জেএড আই খান পান্না ও সুপ্রিম […]
৬৮ প্রতিষ্ঠানের অলস ২ লাখ ১২ কোটি টাকা উদ্বৃত্ত অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে

স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোর উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রের উন্নয়নমূলক কাজে ব্যয় করার জন্য রাষ্ট্রীয় কোষাগারে নেয়া হবে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত আইনের একটি খসড়া অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। আইনের খসড়া অনুযায়ী স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ […]
পাঠাও চালক মিলনকে হত্যার বর্ণনা দিলো ঘাতক সুমন

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের তৃতীয় তলায় পাঠাও চালক মিলন হত্যাকাণ্ডের ঘাতক মো. নুর উদ্দিন সুমনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা সংস্থার পূর্ব বিভাগের একটি টিম। রোববার দিবাগত রাত তিনটার দিকে শাহজাহানপুর থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। ঘাতক নুর উদ্দিন সুমন […]
জামিন পেলেন মির্জা ফখরুলসহ বিএনপি’র ৮ নেতা

জামিন পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আট নেতা। পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় জামিন নিতে আজ আদালতে আত্মমসমর্পণ করেন তারা। জামিন আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী আট নেতার জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত অন্যান্যরা হচ্ছেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, […]
জাতীয় সঙ্গীত না গাওয়ায় স্বাস্থ্যমন্ত্রীসহ ৬ জনকে আইনী নোটিশ

জাতীয় শোক দিবস ১৫ই আগস্টের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত না গাওয়ার কারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক, কাজী ফিরোজ রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান, ঢাকা ন্যাশনাল মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. এ কে এম আমিনুল হক, ঢাকা ন্যাশনাল মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালক ব্রি. জেনারেল (অব.) ডা. ইফফাত আরা ও প্রভাষক […]
ভারতে প্রথম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

ভারতের হরিয়ানা রাজ্যে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে প্রথম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, হরিয়ানার সিরসা’তে অবস্থিত একটি সরকারি স্কুলে পড়–য়া তার এক সহপাঠী ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছিল ওই ছাত্র। বিষয়টি সিরসায় অবস্থিত সিভিল হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে জানতে পেরেছে পুলিশ। এরপরই ওই ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট রাজেশ কুমার বলেছেন, […]