বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে হামলা, সাংবাদিক সহ আহত ১০

188534 R 2

মেহেরপুরের গাংনীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। হামলায় একজন সংবাদকর্মীসহ অন্তত ১০জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টায় গাংনী বাজারে বিএনপির (একাংশের) কার্যালয়ে আলোচনা অনুষ্ঠান চলাকালীন এ হামলার ঘটনা ঘটে। হামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ জড়িত বলে দাবি করেছে বিএনপির নেতাকর্মীরা। মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. জাভেদ মাসুদ মিল্টন জানান, পুলিশের অনুমতি […]

যেন ফসলের মাঠ!

188532 gy

কাদা-পানি, ছোট-বড় গর্ত। দেখে বোঝার উপায় নেই এটি একটি রাস্তা। মনে হয়, যেন ফসল চাষের জন্যে প্রস্তুত করে রাখা খন্ড খন্ড জমি। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ঝাটিবুনিয়া এলাকার একটি কাঁচা রাস্তার এই হাল। উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঝাটিবুনিয়া গ্রামের প্রধান রাস্তার সঙ্গে সংযুক্ত ঝাটিবুনিয়া জে আর বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা […]

আলিয়া কি বিয়ে করলেন!

188535 al

পরনে লাল লেহেঙ্গা, গলায় ভারি গয়না, মাথায় ওড়না, কপালে টিকলি আর হাতে কালিরাস। একেবারে নববধূর সাজেই বিয়ের মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সেইসঙ্গে মুখে একরাশ হাসি। গতকাল রোববার বিয়ের সাজে নিজের এমন ছবিই ইন্সটাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। এর পরেই প্রশ্ন উঠেছে, তবে কি আচমকাই বিয়েটা সেরে ফেললেন ‘কলঙ্ক’ অভিনেত্রী? আসলে এমনটা ভাবার […]

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরে ড্রোন মোতায়েন করতে পারে বৃটেন

188536 45152585

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরে মনুষ্যবিহীন ড্রোন মোতায়েন করতে পারে বৃটেন। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বৃটিশ পতাকাবাহী ট্যাংকারকে প্রহরা দিচ্ছে বৃটিশ যুদ্ধজাহাজ। এক্ষেত্রে আকাশপথে প্রহরা বা নজরদারি বাড়াতে বৃটিশ ড্রোন সহায়তা করতে পারে। এর মধ্য দিয়ে পারস্য উপসাগরকে জোটবাহিনী নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে পারে। আগে থেকেই ওই অঞ্চলে আকাশপথে নজরদারি করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে […]

লুঙ্গি ফুলিয়ে ৫ দিন সমুদ্রে ভেসেছিলো ইমরান

188540 R 1

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে ছিটকে সমুদ্রে পড়ে গিয়েছিল ইমরান হোসেন (১৪)। তারপর লুঙ্গি ফুলিয়ে দীর্ঘ ৫ দিন সমুদ্রে ভেসেছিলো সে। স্রোতে ভাসতে ভাসতে পৌঁছে যায় ভারতীয় সীমানায়। বর্তমানে ভারতের রায়দিঘি থানা পুলিশের হেফাজতে রয়েছে ইমরান। বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অপরাধে ইমরানকে উদ্ধার করে সেখানকার জেলেরা রায়দিঘি থানা পুলিশের কাছে […]

পুলিশ সুপার পদমর্যাদার ৫ কর্মকর্তার বদলি

188544 a2

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়। বদলিকৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার, ডিএমপির পুলিশ সুপার মারুফ হোসেন সরদারকে পুলিশ সুপার ঢাকা জেলা, গাইবান্ধা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়াকে পুলিশ সুপার নওগাঁ […]

নারী-পুরুষ একসঙ্গে থাকতেই পারে!

188509 jackuline

প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘সাহো’ ছবিটি গত তিন দিনে দারুণ ব্যবসা সফলতা অর্জন করেছে। ধারণা করা হচ্ছে বলিউডের অনেক রেকর্ডই ভাঙতে চলেছে ছবিটি। এদিকে এ ছবির একমাত্র আইটেম গান ‘বেড বয়’ তে পারফর্ম করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ব্যাপক খোলামেলা হয়ে পারফর্ম করা জ্যাকুলিনের এ গানটি এরইমধ্যে আলোচনায় চলে এসেছে। এদিকে সম্প্রতি ‘ড্রাইভ’ নামক একটি ছবির […]

দেশে প্রথম টেস্টের অপেক্ষায় তাসকিন আফগান মিশনে চট্টগ্রামে সাকিব বাহিনী

188454 afgaan 1

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ দল। গতকাল বিকালে আফগান মিশনে ঢাকা ছাড়ে সাকিব আল হাসানের দল। ৫ই সেপ্টেম্বর একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আফগানদের বিপক্ষে টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। এই দল থেকে বাদ পড়েছেন দেশসেরা পেসার মোস্তাফিজুর রহমান। গতকাল সতীর্থরা যখন ঢাকা […]

বার্সায় ফেরা হচ্ছে না নেইমারের!

188491 nnn

ইউরোপের শীর্ষ পাঁচ লীগের গ্রীষ্মকালীন দলবদল শেষ হয়ে যাবে সোমবার রাতে। কিন্তু বার্সেলোনার ফেরার ব্যাপারে নেইমারের কোনো গতি হলো না। গতকাল ইএসপিএন এফসি সহ কয়েকটি সংবাদমাধ্যম বলেছে, নেইমারের বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বার্সার সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছুতে পারেনি। ফলে নেইমারকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে তার সাবেক ক্লাব বার্সেলোনা। নেইমারকে ন্যু ক্যাম্পকে ফিরিয়ে আনতে […]

বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন নচিকেতা

188413 no

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা একটি গানে কণ্ঠ দিলেন জীবনমুখী গানের শিল্পী নচিকেতা। শনিবার কোলকাতার একটি স্টুডিওতে নচিকেতা এ গানে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা- ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির/হাজার বছর ধরে/বঙ্গবন্ধু তুমি ভোরের সূর্য/ উঠুক পৃথিবী জুড়ে।’ জন হাজংয়ের লেখা এ গানটির সুর করেছেন যাদু রিছিল। সংগীতায়োজনে আছেন মুশফিক লিটু। জাতির জনককে এই […]

সরে দাঁড়ালেন পিয়া বিপাশা

188422 CutoutPya Bipasha

শুরু হয়েছে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নতুন ছবি ‘জিন’ এর কাজ। যেখানে সজল, পূজা চেরির পাশাপাশি অভিনয় করার কথা ছিল রোশান ও পিয়া বিপাশার। তবে এরইমধ্যে এ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন পিয়া বিপাশা। ছবির প্রযোজনা সংস্থা জাজের সিইও আলিমুল্লাহ খোকন গতকাল জানান, সাভারে এ ছবির কাজ বর্তমানে চলছে। সেখানে গিয়ে দেখলাম ‘প্রেম আমার টু’, ‘গহীন বালুচর’ […]

দুর্নীতি প্রতিরোধে সিসিটিভির আওতায় আসছে ভূমি অফিস

188472 ghg

দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে দেশে সব ভূমি অফিসগুলোকে সিসিটিভির আওতায় আনা হবে। সিসিটিভির মাধ্যমে মন্ত্রণালয় থেকেই ভূমি অফিসের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে। আমি আশা করি, আগামী বছরের কোনো এক সময়ে সিসিটিভি স্থাপনের কাজ শেষ করা যাবে। গতকাল ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মাঠ পর্যায়ে সহকারী কমিশনার (এসি ল্যান্ড)- দের ডাবল কেবিন পিকআপ হস্তান্তর অনুষ্ঠানে এসব […]

হাবিবকে ১১ টুকরা করার নেপথ্যে

188485 ajdf

টাকা আর নারীর কারণেই খুন করে টুকরো টুকরো করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছিল। খুনি আর ভিকটিমের সঙ্গে পরিচয় হয়েছিল জেলখানায়। পরে ভিকটিম কারামুক্ত হয়ে এক আসামির স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলে। কুয়াকাটা, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে ওই পরস্ত্রীকে নিয়ে ঘুরেও বেড়ায় ভিকটিম। এরপর কারামুক্ত হয়ে আসামিরা খুলনার আদালত চত্বরে বসেই পরস্পর যোগসাজশে সাতক্ষীরা […]

ডেঙ্গু এক পরিবারের দুইজনের মৃত্যু আরো দুইজন হাসপাতালে

188492 f6

রক্ত চাই। বি-পজেটিভ রক্ত। রোগীর রক্তের প্লাটিলেট নেমে গেছে ১০ হাজারে। এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার আবেদন করা হয় রক্তের। এ ছাড়াও বিভিন্ন পরিচিতজনদের কাছ থেকে ব্যবস্থা হয় রক্তের। এখন পর্যন্ত তাকে দিতে হয়েছে ১২ ব্যাগ রক্ত। বর্তমানে অবস্থা ভালো। গতকাল পরীক্ষা করে জানা গেছে তার রক্তে প্লাটিলেট ১ লাখ ১৫ হাজার। রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ভর্তি […]

সড়কে শৃঙ্খলা ফিরবে কবে?

188493 f8

সড়কের শৃঙ্খলা ফেরানোই যাচ্ছে না। দিন দিন বেপরোয়া হয়ে ওঠা যানবাহন কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ। কেউ কেউ আজীবন পঙ্গুত্ব বরণ করে নিচ্ছেন। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর শৃঙ্খলা ফেরাতে নেয়া হয়েছে নানা উদ্যোগ। দায়সারা গোছের এসব উদ্যোগের বেশিরভাগই আলোর মুখ দেখেনি। ফলে এখনও সড়কে আগের বিশৃঙ্খলাই বিরাজ করছে। কোন কোন ক্ষেত্রে তা […]