ঈদুল আজহা কবে, জানা যাবে কাল

পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত আগামীকাল তা জানা যাবে। জিলহজ মাসের চাঁদ দেখতে আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ বুধবার (২৯ জুন) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কাল (বৃহস্পতিবার) বাদ মাগরিব বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা […]
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মরগান

গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া গুঞ্জন অবশেষে সত্যিতে পরিণত হলো। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়োইন মরগান। আজ মঙ্গলবার তিনি এই অবসরের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও মরগান ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। সাত বছরের বেশি সময় ইংল্যান্ড দলকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন মরগান। ২০১৫ সালের বিশ্বকাপে বিপর্যয়ের পর ইংল্যান্ড ওয়ানডে […]
সোয়া কোটি পশু প্রস্তুত

আসন্ন পবিত্র ঈদুল আজহায় প্রয়োজনীয় কোরবানির পশুর শতভাগ জোগান এবারও দেশের পশুতেই সম্ভব হবে। দেশে চাহিদার চেয়ে কোরবানিযোগ্য পশু বেশি রয়েছে। তবে পশুখাদ্যের দাম বাড়ায় বাজারে এবার পশুর দামও কিছুটা বেশি হতে পারে। চাহিদার চেয়ে বেশি পশু থাকায় দেশের বাইরে থেকে পশু আনা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। উৎপাদন বৃদ্ধি ও দেশের […]
ইবাদতের অভ্যাস গড়ে তুলতে চাইলে

করা প্রয়োজন জানা সত্ত্বেও কোনো কাজ না করা বা করতে অবহেলা করার নাম অলসতা। নিষ্ক্রিয়, মন্থর, উদাস কিংবা উদ্যমহীন ব্যক্তিকে অলস বলা হয়। আলসেমি নিজের ও সমাজের অবক্ষয় ডেকে আনে। ইবাদতের ক্ষেত্রে অলসতা দূর করার পদ্ধতি হলো— এক. অনেক মুসলমান না জেনে আল্লাহ তাআলার রহমত ও মাগফিরাতের ভুল অর্থ করে থাকে। একদিকে তারা বেপরোয়াভাবে […]
নড়বড়ে সাঁকোতে হাজারও মানুষের পারাপার

রাজধানীর ডেমরায় বাঁশেরপুল এলাকায় ডিএনডি খালের উপর নির্মিত শেখ রাসেল নামে বাঁশের সাঁকোয় প্রতিদিন হাজারও মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। এদিকে নড়বড়ে ওই সাঁকোর দুপাশে কোনো রেলিং না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। এক কিলোমিটার সড়কের যাতায়াত কমাতে এ সাঁকোটি ডিএসসিসির ৬৪ নম্বর ওয়ার্ডের কিছু অংশসহ ৬৬ নম্বর ওয়ার্ডের হাজার হাজার […]
‘আজকের দিন শেষ হওয়ার আগেই ইউক্রেন যুদ্ধ থেমে যাবে যদি…’

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে আজকের দিন শেষ হওয়ার আগে যুদ্ধব্গ্রিহ থেমে যাবে, যদি ইউক্রেন উগ্রজাতীয়তাবাদী এবং তাদের সেনাদের অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেয়। খবর টাস নিউজের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সোমবার বলেন, তিনি চান এ বছর শেষ হওয়ার আগে এবং শীতকাল শুরু হওয়ার আগে যুদ্ধ থেমে যাক। জেলেনস্কির এমন মন্তব্যের […]
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে কি না, যা জানালেন প্রতিমন্ত্রী

গত শনিবার (২৫ জুন) উদ্বোধনের পরদিন সকাল ৬টায় খুলে দেওয়া হয় দেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুতে উঠতে রীতিমতো পাল্লা দেওয়া শুরু হয় বাইকারদের।১০০ টাকা টোল দিয়ে সেতুতে উঠে বাইকারদের অনেকেই নিয়ম না মেনে হুল্লোড়ে মাতেন। বেপোরোয়া গতিতে বাইক চালাতে শুরু করেন অনেক। ওইদিন সন্ধ্যায় সেতুতে মোটরসাইকেলে চড়ে মোবাইলে […]
ঢাকায় পাতাল রেল নির্মাণে জাপানের সঙ্গে ঋণচুক্তি

মেট্রোরেলের পর রাজধানী ঢাকায় প্রথম পাতাল রেললাইন নির্মাণেও ঋণ দেবে জাপান। মেট্রোরেল লাইন-৫ প্রকল্পের আওতায় ১৩ দশমিক ৫০ কিলোমিটার পাতাল মেট্রোরেল ও ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়াল মেট্রোরেল নির্মাণ করা হবে। এই প্রকল্পের মোট ব্যয় ৪১ হাজার ২৩৮ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নে জাপানের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।সেই সঙ্গে হয়েছে একটি অনুদান চুক্তিও। মঙ্গলবার জাপান […]
করোনা সংক্রমণ রোধে নতুন নির্দেশনা, না মানলে ব্যবস্থা

দোকান, শপিংমল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল রেস্টুরেন্টে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ শাস্তি দিতে বলা হয়েছে এ চিঠিতে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, সাম্প্রতিককালে সারাদেশে কোভিড-১৯ আক্রান্তের হার দ্রুতগতিতে […]
রবি আনল ‘মাই ফ্যামিলি’ প্যাকেজ

‘হ্যালো…হ্যালো…’ কথা বলার মাঝখানেই লাইনটা কেটে গেল। জরুরি কাজের ফাঁকে জরুরি ফোনের সময় ফোনের এ বিড়ম্বনা বিরক্তিকর। ফোন ব্যাক করে জানা গেল বাবার ফোনের ব্যালেন্স শেষ। মফস্বলে থাকা প্রবীণ বাবার এখন ঘর থেকে বের হওয়ার উপায় নেই। অফিসের শত ব্যস্ততার ফাঁকে আবির মুঠোফোনে বাবাকে টাকা পাঠাতে বসেন। সঙ্গে মাকেও। বাসায় অন্তঃসত্ত্বা স্ত্রী তুহিনের। একা থাকেন। […]
ফ্রিজের যত্ন নিন

দৈনন্দিন জীবনে রেফ্রিজারেটর বা ফ্রিজ এখন অপরিহার্য অনুষঙ্গ। প্রচণ্ড তেষ্টায় ঠান্ডা পানি কিংবা খাবার সংরক্ষণে জীবনে এনে দেয় স্বস্তির পরশ। অনেক সময় দেখা যায় খুব অল্প দিন পরপর প্রিয় এই গৃহস্থালি পণ্যটি ব্যবহারের উপযোগী থাকে না। প্রয়োজন হয় ঘন ঘন মেরামতের। নিয়ম মেনে যত্ন নিলে ফ্রিজ ভালো থাকে অনেক দিন। আর ভেতরের খাবারদাবারও থাকবে টাটকা। […]
পদ্মা সেতুতে ট্রেন আগামী জুনে
পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। এবার সেতু দিয়ে ট্রেন চলাচলের অপেক্ষা শুরু হলো। রেল কর্তৃপক্ষ বলছে, আগামী বছর জুনে পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুরুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। আগামী জুলাই মাসে সেতুর ওপর রেললাইন বসানোর কাজ শুরু হবে। শুরুতে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত অংশের ট্রেন চালু করা হবে। […]
উত্তম প্রতিদানই আল্লাহর কৃতজ্ঞতা
মহান আল্লাহর একটি গুণবাচক নাম ‘শাকির’, যার অর্থ কৃতজ্ঞতা আদায়কারী। পবিত্র কোরআনে ‘শাকির’ ও ‘শাকুর’ শব্দে আল্লাহর এই গুণ বর্ণনা করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘আর কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎকাজ করলে আল্লাহ তো গুণগ্রাহী (পুরস্কারদাতা), সর্বজ্ঞ। ’ (সুরা : বাকারা, আয়াত : ১৫৮) অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ গুণগ্রাহী, ধৈর্যশীল। (সুরা : তাগাবুন, আয়াত : ১৭) সাধারণ […]
বন্যাদুর্গত তিন হাজার পরিবারের পাশে রংধনু গ্রুপ

স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গত সিলেট অঞ্চলের তিন হাজার পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে রংধনু গ্রুপ ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মানবিক কার্যক্রম এগিয়ে চলেছে। রোববার সিলেটের কোম্পানীগঞ্জে ৫০০ পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় সোমবার সুনামগঞ্জের দুর্গম হাওরাঞ্চল তাহিরপুরের বন্যাদুর্গত আরও ৫০০ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে […]
‘৯ বছরে দ্বিগুণ হবে ভারতের অর্থনীতি’

ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের মধ্যে অন্যতম। আগামী নয় বছরে দেশটির অর্থনীতি দ্বিগুণ হয়ে ৬. ৯ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। আর আগামী ৩০ বছরে ভারতের অর্থনীতি ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে রোববার দেশটির কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়াল বলেছেন। তিনি বলেন, যদি প্রতি বছর চক্রবৃদ্ধি […]