চুক্তি বাতিলের অনুরোধ রোনালদোর

দলবদলের শুরু থেকেই শোনা যাচ্ছিল, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিস্তিয়ানো রোনালদো। সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার ইচ্ছা পর্তুগিজ এই তারকার। তবে নতুন কোনো গন্তব্যে এখনো খুঁজে পাননি তিনি। তাই ম্যানচেস্টার ইউনাইটেডকে চুক্তি বাতিলের অনুরোধ করেছেন পাঁচ বারের এই ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে অন্য ক্লাবে নাম লেখাতে চেয়েছিলেন রোনালদো। যে কারণে ক্লাবকে […]
সাবমেরিন ক্যাবলে ক্রটি, দু’মাস ধরে অন্ধকারে ৭ শতাধিক গ্রাহক

ভোলায় শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে বিচ্ছিন্ন চরাঞ্চলগুলোতে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ লাইন দেওয়া হয়েছে। চরাঞ্চলে ঘরে ঘরে মিটার বসিয়ে বিদ্যুতের লাইন চালু করা হয়। গত নভেম্বরে ভোলার সদর উপজেলার মাঝের চর (কাচিয়া ইউনিয়নের অংশ) ও এর পার্শ্ববর্তী দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে বিদ্যুৎ লাইন চালু করা হয়। চালুর ছয় মাসের মাথায় গত মে মাসের শেষের দিকে এ […]
নতুন রূপে জিমেইল

জিমেইলের নতুন আপডেট পাঠানো শুরু করেছে গুগল। আপডেটটি নিয়ে প্রথম পরীক্ষা-নিরীক্ষা চালানো শুরু হয় জানুয়ারিতে। তখন সীমিতসংখ্যক ব্যবহারকারী নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এর ওপর ভিত্তি করেই জিমেইলের ইন্টারফেসে কিছু পরিবর্তন আনা হয়েছে। খুব বড় ধরনের কোনো পরিবর্তন আনেনি গুগল। জিমেইলে ঢুকলে ব্যবহারকারীকে ‘অ্যাক্টিভ’ দেখাবে। সর্বডানে সাইড প্যানেলে থাকবে মেইল, চ্যাট, স্পেস ও মিট আইকনের বাটন। […]
খালি পেটে কোন ধরনের পানীয় উপকারী

সকালে খালি পেটে কোন ধরনের পানীয় পান করা আসলেই উপকারী—তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। ঘুম থেকে উঠেই পানীয় পান করলে শরীরের দূষিত পদার্থ বের হয়ে যায়। শরীরকে সতেজ রাখতে বেছে নিতে পারেন নিম্নলিখিত যেকোনো একটি পানীয়। লেবু-মধু-পানি হার্ট ভালো রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ত্বক ভালো রাখতে, হজমপ্রক্রিয়া সচল রাখতে, ঠাণ্ডা-কাশির সমস্যা সমাধানসহ নানা ধরনের উপকার […]
সোনার দাম আরো বাড়ল

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮১ হাজার ২৯৮ টাকা হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক […]
স্বাস্থ্য সুরক্ষায় ইসলামের নির্দেশনা

ইসলাম পূর্ণাঙ্গ জীবনবিধান। মানবজীবনের প্রতিটি বিষয়ে ইসলামের বিধান আছে। স্বাস্থ্যবিষয়ক বিধানও দিয়েছে ইসলাম। স্বাস্থ্য বান্দার জন্য আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। সৃষ্টির সেরা জীব মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ইসলাম যে বিধান দিয়েছে তা বিস্ময়কর। মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী মুহাম্মদ (সা.) বলেছেন, ‘মানুষকে স্বাস্থ্য ও সুস্থতার চেয়ে শ্রেষ্ঠ ও উত্তম কোনো নিয়ামত দান করা হয়নি। ’ […]
আল্লাহ কোনো কিছু ভুলে যান না

ভুল করা ও ভুলে যাওয়া এক প্রকার দুর্বলতা। আর আল্লাহ সব দুর্বলতার ঊর্ধ্বে। তাই আল্লাহ কোনো কিছু ভুলে যান না। তবে পবিত্র কোরআনের কয়েকটি আয়াতে আল্লাহর সঙ্গে ‘নাসিয়া’ শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ ভুলে যাওয়া। তাফসিরবিদরা বলেন, আল্লাহর সঙ্গে ‘নাসিয়া’ শব্দটি তার মূল অর্থে ব্যবহূত হয়নি। বরং বান্দার কাজের প্রতিবিধান হিসেবে তা ব্যবহার করা […]
পাকিস্তানের বড় হার, সিরিজ ভাগাভাগি

গলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে দারুণ এক জয় তুলে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ৫০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম ও শেষ দিনে পাকিস্তান গুটিয়ে গেছে মাত্র ২৬১ রানে। ফলে ২৪৬ রানের বিশাল জয় পেয়েছে লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে পাক অধিনায়ক বাবর একাই লড়েছেন। ১৪৬ বলে একটি ছক্কা ও ছয়টি চারের সাহায্যে ৮১ রানের ইনিংস খেলেছেন তিনি। […]
কীভাবে বুঝবেন জন্ডিস হয়েছে

রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে প্রস্রাবের রং, চোখের শ্বেতমণ্ডল বা স্ক্লেরা, ত্বক ও মুখের ভেতর হলুদ দেখায়। এই পরিস্থিতিকে আমরা জন্ডিস বলে জানি। যকৃৎ বা পিত্তনালির কোনো সমস্যা দেখা দিলেই জন্ডিস হয়ে থাকে সাধারণত। রক্তের বিলিরুবিনের মাত্রা এ সময় ৩ মিলিগ্রাম বা ডেসিলিটারের চেয়ে বেশি হয়ে যায়। জন্ডিস কেন হয় মূলত তিনটি কারণে জন্ডিস দেখা […]
স্বস্তিদায়ক আবহাওয়া পেতে আরও কয়েক দিন

শ্রাবণের ১২ দিন পেরিয়ে গেছে। এ সময়ে দেশে অঝরধারার বৃষ্টির দেখা মেলেনি। তবে মাঝেমধ্যে বৃষ্টি হয়েছে। কিন্তু তা খুব একটা স্বস্তি এনে দিতে পারেনি। গরমের অনুভূতি রয়েই গেছে। আবহাওয়াবিদেরা বলছেন, স্বস্তিদায়ক আবহাওয়া পেতে আরও অন্তত কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, গত কয়েক দিনের তুলনায় এখন […]
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৮৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার ৪৪০ পিস ইয়াবা, ৬৭ গ্রাম হেরোইন, সাত কেজি ৯৪৯ গ্রাম গাঁজা, ৮৫ বোতল ফেনসিডিল ও ১০৪টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। বুধবার (২৭ জুলাই) ভোর […]
চীনের উহানে আবার ১০ লাখ মানুষ লকডাউনে

করোনাভাইরাস প্রথম ধরা পড়া মধ্য চীনের উহানের এক উপশহরের প্রায় ১০ লাখ লোককে লকডাউনে রাখা হয়েছে। চারটি উপসর্গহীন কভিড সংক্রমণ শনাক্ত হওয়ার পরে জিয়াংজিয়া নামের ওই এলাকার বাসিন্দাদের তিন দিনের জন্য তাদের বাড়ি বা প্রাঙ্গণের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চীন গণ-পরীক্ষা, কঠোর বিচ্ছিন্নতা নিয়ম এবং স্থানীয় লকডাউনসহ একটি ‘শূন্য কভিড’ কৌশল অনুসরণ করে আসছে। […]
দেশের এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত

হেপাটাইটিস রোগের সংক্রমণ, প্রতিরোধী এবং এ নিয়ে করণীয় সম্পর্কে দেশের বেশির ভাগ মানুষ অজ্ঞাত। দেশে মোট জনসংখ্যার ৫.৫ শতাংশ হেপাটাইটিস বি এবং ০.৬ শতাংশ হেপাটাইটিস সি দ্বারা আক্রান্ত। এ ছাড়া এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত। সর্বশেষ ‘ডাইরেক্টর জেনারেল হেলথ বুলেটিন ২০১৯’ অনুযায়ী, ক্যান্সারে মৃত্যুর জন্য তৃতীয় সর্বোচ্চ দায়ী লিভার ক্যান্সার।৮০ শতাংশ লিভার ক্যান্সার হেপাটাইটিস […]
দুনিয়ার চাকচিক্য দিয়ে শয়তানের ধোঁকা

দুনিয়া অস্থায়ী আবাসস্থল। শয়তান দুনিয়াকে বিভিন্নভাবে সৌন্দর্যমণ্ডিত করে দুনিয়ার বিভিন্ন চাকচিক্যের দিকে মানুষকে আকৃষ্ট করে। আদ ও সামুদ জাতিকে শয়তান চাকচিক্যের মধ্যে ফেলে ধ্বংস করেছে। আল্লাহ বলেন, ‘আমি আদ ও সামুদকে ধ্বংস করেছি। তাদের বাড়ি-ঘর থেকেই তাদের অবস্থা তোমাদের জানা হয়ে গেছে। শয়তান তাদের কর্মকে তাদের দৃষ্টিতে সুশোভিত করেছিল, অতঃপর তাদের সত্পথ অবলম্বনে বাধা দিয়েছিল […]
বিকৃত সুরে রবীন্দ্রসংগীত গাইবেন না হিরো আলম, দিলেন মুচলেকা

অনুমতি ছাড়া আর কখনো পুলিশের পোশাক ব্যবহার করবেন না আশরাফুল আলম ওরফে হিরো আলম। সেই সঙ্গে বিকৃত করে নজরুল ও রবীন্দ্রসংগীতও গাইবেন না। বুধবার তিনি পুলিশের কাছে এমন মুচলেকা দিয়েছেন। হিরো আলমের বিরুদ্ধে অভিযোগ, তিনি কনস্টেবলের ড্রেস পরে ডিআইজির অভিনয় করেন। এ বিষয়েও মুচলেকা দিয়েছেন তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন […]