হোম কোয়ারেন্টিন থাকা সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সরকারি নির্দেশ অমান্য করায় হোম কোয়ারেন্টিনে থাকা এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন আদালতের বিচারক এবং সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। দণ্ডপ্রাপ্ত লাল মিয়া (৪৫) সৌদি প্রবাসী। তিনি সাটুরিয়া সদর ইউনিয়নের ব্রাম্মনবাড়ি গ্রামের তারু মিয়ার ছেলে। তিনি ৬ মার্চ ছুটি…
