5420প্রতিভা অন্বেষণ কর্মসুচির আওতায় তৃণমূল থেকে বাছাই করা ১৬ জন খেলোয়াড়কে নিয়ে নড়াইলে মাসব্যাপী ক্যাম্পের আয়োজন করেছে ভলিবল ফেডারেশন। জাতীয় দলের পাইপলাইন ঠিক রাখতে অনূর্ধ্ব ১৬ দলের এই ক্যাম্প শেষ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। এখান থেকেই ভবিষ্যতে জাতীয় দল গঠনের পরিকল্পনা ফেডারেশনের।
বেশ কিছু দিন ধরেই তৃণমূল পর্যায় থেকে ভলিবল খেলোয়াড় বাছাই করে আসছিল ভলিবল ফেডারেশন। জেলা এবং বিভাগীয় পর্যায় থেকে বাছাই শেষে ১৬জন খেলোয়াড়কে নিয়ে নড়াইলে শুরু হয়েছে জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ। ২৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্প থেকেই অনূর্ধ্ব ১৬ জাতীয় দল গঠনের পরিকল্পনা ফেডারেশনের।
বিভিন্ন জেলা থেকে উঠে আসা কিশোররা জানিয়েছেন তাদের ইচ্ছার কথা। ভবিষ্যতে জাতীয় দলের হয়ে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনাই লক্ষ্য তাদের। তৃণমূলের এসব খেলোয়াড়কে গড়ে তুলতে দৃঢ় প্রত্যয়ী দুই প্রশিক্ষক। জাতীয় দলের সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তারা।
অনূর্ধ্ব ১৬ দল থেকেই ভবিষ্যত জাতীয় দল গঠনের কথা জানিয়েছেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক। ভলিবলে আগ্রহ বাড়াতে ফেডারেশন ও জাতীয় ক্রীড়া সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই। ভলিবলের মতো অন্য খেলাগুলোতেও একই ধরণের আয়োজন প্রত্যাশা করছেন ক্রীড়াপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *