রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় পোপ ফ্রান্সিস ডোনাল্ড ট্রাম্পকে শান্তি প্রতিষ্ঠাকারী হওয়ার আহবান জানিয়েছেন।

২৪ মে বুধবার রোমে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। 

জানা যায়, সাক্ষাতকার চলাকালে ট্রাম্পের সঙ্গে চলমান আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন পোপ। এছাড়া মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়টিও প্রাধান্য পায়।

এদিকে পোপের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প তাকে বর্ণবাদবিরোধী ও নাগরিক অধিকার আন্দোলনের নন্দিত মার্কিন নেতা মার্টিন লুথার কিং এর লেখা কিছু বই উপহার দেন।

রোমে সফরকালে ট্রাম্প ইতালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।

পোপের সঙ্গে সাক্ষাতের পরপরেই ট্রাম্প ব্রাসেলসের উদ্দেশে যাত্রা শুরু করেন। জানা যায়, ব্রাসেলসে ট্রাম্পকে স্বাগত জানাবেন বেলজিয়ামের রাজা ফিলিপ এবং প্রধানমন্ত্রী চার্লর্স মাইকেল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *