14524সিরাজগঞ্জের তাড়াশে ঈদের দিনে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে না যাওয়ায় নব বিবাহিত জামাইকে বেদম মারপিট করে গুরুতর আহত করেছে শ্বশুরবাড়ির লোকজন।
মুমূর্ষ অবস্থায় তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার সগুনা ইউনিয়নের সবুজপাড়া গ্রামে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, সবুজপাড়া গ্রামে মো. রঞ্জু সরকারের মেয়ে মোছা.রুমা খাতুনের সাথে ঈশ্বরপুর গ্রামের মো. শের মাহমুদের ছেলে রাশিদুল ইসলামের (২৫) বিয়ে হয় মাস দুই আগে।
বিয়ের পর প্রথম ঈদে জামাইকে দাওয়াত করেন শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু জামাই রাশিদুল ইসলাম তাকে যথাযথ ভাবে দাওয়াত না দেওয়ার অজুহাতে ঈদের দিন শ্বশুড় বাড়িতে যাননি। এতে জামাইয়ের মামা শ্বশুড় নুরুন্নবী, জাহিদুল ইসলাম ও খালু শ্বশুড় আব্দুল মামুন ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে জামাইকে সবুজপাড়ার গ্রামের বাড়িতে ডেকে নিয়ে বেদম প্রহার করেন।
এতে জামাই রাশিদুল গুরুতর আহত হন। পরে লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সজিব রায় জানিয়েছেন তার অবস্থা আশংকাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *