সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্বনামধন্য প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল উচ্চ রেজুলেশন সম্পন্ন রেটিনা ডিসপ্লেযুক্ত ম্যাকবুক প্রো লাইন ল্যাপটপ এর নতুন সংস্করণ আনার ঘোষণা দিয়েছে। এর ফলে দাম কমবে পুরোনো মডেলের ল্যাপটপ ম্যাকবুক প্রোর। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়। নতুন সংস্করণের এই ম্যাক বুক প্রো তে রয়েছে দ্রুত গতির প্রসেসর ও বেশি তথ্য ধারণ ক্ষমতার জন্য মেমোরি যুক্ত করেছে অ্যাপল। নতুন আগত এই ম্যাকবুক প্রোর দাম হবে ১২৯৯ মার্কিন ডলার। নতুন ল্যাপটপ আসার ফলে পুরোনো মডেলের ল্যাপটপের দাম ১০০ মার্কিন ডলার কমিয়ে ১০৯৯ মার্কিন ডলার করার ঘোষণা দিয়েছে কতৃপক্ষ। Post navigation রোবট এবার প্রবীণ রোগীর পরিচর্যা করবে ফেসবুকে প্রশাসন