Breaking
Tue. Jul 14th, 2026

চট্টগ্রাম প্রেস ক্লাবে ভোটগ্রহণ চলছে।

CTG_pressকামরুল ইসলাম হৃদয়, চট্টগ্রাম ব্যুরো:
প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। বুধবার সকাল সাড়ে নয়টা থেকে প্রেস ক্লাবের প্রেস কনফারেন্স কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত। এবার প্রেস ক্লাবের নির্বাচনে ১৫টি পদে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।ভোটাধিকার প্রয়োগ করছেন মোট ২১৯ জন ভোটার কোন পদে লড়বেন কে?এবারের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রত্যাশী পাঁচ ‘হেভিওয়েট’ প্রার্থী হলেন- আলী আব্বাস, আসিফ সিরাজ, কলিম সরওয়ার, জসীম চৌধুরী সবুজ ও রাশেদ রউফ। এছাড়া সাধারণ সম্পাদক পদে অপর তিন ‘হেভিওয়েট’ প্রার্থী হলেন- মহসিন চৌধুরী, রফিকুল বাহার ও শুকলাল দাশ।এছাড়া অন্যান্য পদের মধ্যে জ্যেষ্ঠ সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী হলেন- কাজী আবুল মনসুর, জামালুদ্দীন ইউসুফ, মো. খোরশেদ আলম ও রতন কান্তি দেবাশীষ। সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় নামা দুই প্রার্থী হলেন- মনজুর কাদের মনজু ও সালাহউদ্দিন মোঃ রেজা।যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী হলেন- ফরিদ উদ্দীন চৌধুরী, মহসীন কাজী ও মো. শহীদুল ইসলাম। অর্থ সম্পাদক পদে চার প্রার্থী হলেন- রশিদ মামুন, তাপস বড়ুয়া, মোহাম্মদ ফারুক ও যীশু রায় চৌধুরী। সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী হলেন- নাসির উদ্দিন হায়দার, বিশ্বজিৎ বড়ুয়া ও শহীদুল্লাহ শাহরিয়ার। ক্রীড়া সম্পাদক পদে দুই প্রার্থী হলেন- গোলাম মাওলা মুরাদ ও নজরুল ইসলাম। গ্রন্থাগার সম্পাদক পদে দুই প্রার্থী হলেন- অনুরূপ কান্তি দাশ টিটু ও মোঃ শওকত ওসমান। সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে তিন প্রার্থী হলেন- মো. আইয়ুব আলী, মো. নাছিরউদ্দিন চৌধুরী ও শিমুল নজরুল।প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন- আলমগীর সবুজ ও মিন্টু চৌধুরী। কার্যকরী সদস্যের চারটি পদের জন্য আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- কামাল উদ্দিন খোকন, ফারুক ইকবাল, মোঃ আবিদ হোসেন, মোয়াজ্জেমুল হক, রূপম চক্রবর্তী, শামসুল হক হায়দরী, শহীদ- উল- আলম ও স্বপন কুমার মল্লিক।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *