Breaking
Tue. Jul 14th, 2026

নড়াইলে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

2গত ৩১ডিসেম্বর (বুধবার) সড়ক পরিবহন শ্রমিকদের ৪ দফা দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় ডাকা ৪৮ ঘন্টা ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নড়াইলের শ্রমিকরা।
ধর্মঘটের সমর্থনে দুপুর ২টায় বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রূপগঞ্জ বাজার বাসষ্টান্ডে সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি সাদেক আহম্মেদ খান, জেলা ট্রাক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাসসহ অনেকে।
বক্তারা ৩০২ ধারা আইন বাতিলসহ শ্রমিকদের ৪ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান এবং দাবী না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *