Breaking
Fri. Jul 17th, 2026

বেশি প্রত্যাশা ছিল সাকিবের স্পিনারদের কাছে

উইকেট সহায়ক ছিল; বল ঘুরছিল; তাই সঠিক জায়গায় বল করলে নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য লক্ষ্য তাড়া করার কাজটা আরও কঠিন করা সম্ভব ছিল বলে মনে করছেন সাকিব আল হাসান।চোটের কারণে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন সাকিব। নিউ জিল্যান্ডের কাছে তিন উইকেটে হারের পর এই অলরাউন্ডার জানান, বোলিংয়ে তাদের আরেকটু উন্নতির সুযোগ রয়েছে।

“বল স্পিন করছিল, একটু থামছিল। এটা আমাদের স্পিনারদের ভালো বোলিংয়ে সহায়তা করছিল। আমাদের ভালো মানের স্পিনার রয়েছে। আমরা স্পিনাররা যদি আরেকটু ভালো জায়গায় বল করতে পারতাম, ওদের জন্য কাজটা আরও কঠিন হতো।”

এক জন বোলার কম নিয়ে খেলেছিল বাংলাদেশ। তারপরও প্রাণপণ লড়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত ৩ উইকেটের হার এড়াতে পারেননি সাকিবরা।

“আমাদের পাঁচ জন নিয়মিত বোলার ছিল না। তারপরও ওদের বেধে রেখেছিলাম। আমাদের উইকেট দরকার ছিল, শেষের দিকে পেয়েছিলাম। কিন্তু আমার মনে হয়, আমরা ১০ রান কম করেছি।”

সাকিব মনে করেন, কোরি অ্যান্ডারসনের বিদায়ে বাংলাদেশের জেতার সম্ভাবনা জেগেছিল। কিন্তু নাসিরের বলে ড্যানিয়েল ভেটোরির ছক্কায় জয়ের খুব কাছে চলে আসে নিউ জিল্যান্ড।

“আমার মনে হয়, আমরা সব সময় ওদের চাপে রেখেছি। যখনই যে এসেছে, সে তার সেরাটা দিয়ে চেষ্টা করেছে। ফিল্ডাররা ভালো ফিল্ডিং করেছে। অধিনায়ক হিসেবে আমি কোনো কমতি দেখিনি।”

সাড়ে তিন বছর পর কোনো ম্যাচে দেশকে নেতৃত্ব দেয়াটা উপভোগ করেছেন সাকিব। এই অলরাউন্ডার জানান, বোলিংয়ে আরো কিছুটা উন্নতির সুযোগ রয়েছে বাংলাদেশের।

“আমার মনে হয়, আমরা পুরো বিশ্বকাপে ভালো ব্যাটিং করেছি। যে কোনো উইকেটেই ২৮০-২৯০ কম রান না। আমাদের ব্যাটিং ইতিবাচক। প্রতি ম্যাচেই কেউ না কেউ অবদান রাখছেই। আমরা ফিল্ডিংয়ে ভালো করেছি। আমাদের বোলিংয়ে আমরা এখনও উন্নতি করতে পারি। REPORT:Jamilur Rahman

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *