Breaking
Thu. Jul 16th, 2026

সালাহ উদ্দিনকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার আহবান খালেদা জিয়ার

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় আদালতে সোপর্দ অথবা পরিবারের কাছে ফেরত দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে রাত সোয়া ৯টার দিকে সাংবাদিকদের একথা জানান সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।
এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার গুলশান কার্যালয়ে যান সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদসহ পরিবারের সদস্যরা।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে তারা গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।
এসময় হাসিনা আহমেদের সঙ্গে ছিলেন- সালাহ উদ্দিন আহমেদের ছোট ছেলে ইউসুফ আহমেদ, মেয়ে ফারিবা আহমেদ ও ভাবী শামীম আরা। –

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *