পৃথিবীর প্রথম সৌর শক্তি চালিত প্লেন উড়ল আকাশে

আমাদের পৃথিবীকে সবুজে ঘিরে রাখার জন্য বিজ্ঞানীরা কতোই না চেষ্টা করে যাচ্ছে। আর তাঁরই ফলশ্রুতিতে উন্মুক্ত হল সৌর শক্তি দ্বারা চালিত প্লেন “সোলার ইম্পালস ২”।সোলার ইম্পালস ২ পৃথিবীর প্রথম কোন সৌর শক্তি চালিত প্লেন যা কিনা একটানা দিনে ও রাতে আকাশে উড়তে সক্ষম। মজার ব্যাপার হচ্ছে, প্লেনটি একটানা ৫ দিন ধরে আকাশে উড়তে পারবে। এবং এর সর্বচ্চ গতি ঘণ্টায় ৫০-১০০ কিলোমিটার।

maxresdefault

এটি কিভাবে কাজ করে?

ছবিতে ও পোস্টে দেয়া ভিডিওটি ভালো করে লক্ষ করলে দেখবেন যে, প্লেনটির পাখা ২টি বিশাল আকৃতির। পুরো পাখা জুড়ে লাগানো আছে সর্বমোট ১৭,২৪৯টি সোলার সেল। যেগুলোর কাজ হল সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করা। এবং তার ঠিক নিচেই আছে ব্যাটারি। সোলার সেল গুলো নিয়মিত সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে ব্যাটারি চার্জ করতে থাকে এবং সেই বৈদ্যুতিক চার্জ ব্যবহার করেই প্লেনটি আকাশে ওরে।

বুঝতে কষ্ট হচ্ছে? তবে আরও সহজ করে বলছি। আপনার ঘড়ের যে সোলার প্যানেল বসানো আছে, এটিও ঠিক তেমনি এটি কাজ করে।

প্লেনটিতে সর্বমোট ৪ পাখা লাগানো আছে এবং প্রতিটি পাখার পেছনে বসানো হয়েছে শক্তিশালী ইলেক্ট্রিক মোটর। তবে এটি কোন যাত্রীবাহী বা বাণিজ্যিক প্লেন নয়। প্রযুক্তিটি একেবারে নতুন হবার কারনে এখনো এটি পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে।

গবেষকেরা একবার তাদের কাঙ্ক্ষিত সফলতা পাবার পরে শুরু করবে এর বাণিজ্যিক ব্যাবহার। এমনটি’ই শোণা যাচ্ছে।

বর্তমানে আমরা যেমন ইলেক্ট্রিক কার বা বাইক চলতে দেখি, ঠিক তেমনি হয়তো আর সেদিন বেশী দূরে নেই যেদিন ইলেক্ট্রিক প্লেনে চরে মানুষ বিদেশ ভ্রমণ করতে যাবে।

দেখতে চান কিভাবে এটি আকাশে ওরে? তবে দেখুন নিচে দেয়া ভিডিও ২ টি-

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *