Breaking
Sun. Jul 19th, 2026

অবশেষে মারা গেল ফরিদপুরে মৃত ঘোষণার ৬ ঘণ্টা পর দাফনের সময় কেঁদে ওঠা নবজাতক গালিবা হায়াত

অবশেষে মারা গেল ফরিদপুরে মৃত ঘোষণার ৬ ঘণ্টা পর দাফনের সময় কেঁদে ওঠা নবজাতক গালিবা হায়াত। রোববার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যায় সে। রাত সাড়ে ১০টায় গালিবার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। রাত ১১টা ৪০ মিনিটে মোহাম্মদ আহসান হাবিব শিশুটির মৃত্যু নিশ্চিত করে।

গত দুইদিন ধরে তাকে হাসপাতালে লাইফসাপোর্টে রাখা হয়েছিল। শিশুটির শরীর থেকে অনবরত রক্ত ঝরার কারণেই তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার রাতে হেলিকপ্টারে করে ঢাকায় আনার পর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় মৃত ঘোষণার পরও অলৌকিকভাবে বেঁচে যাওয়া নবজাতক গালিবা হায়াত।

গত বৃহস্পতিবার ফরিদপুরে বেসরকারি ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে জন্ম নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে গালিবাকে। তবে দাফনের ঠিক পূর্ব মুহূর্তে গালিবা কেঁদে উঠলে তাকে হাসপাতালে নেয়া হয়। রাতে মারা যাওয়ার পর গালিবার চাচা বলেন, চিকিৎসকের অবহেলায় আর কোনো শিশুর যেন এভাবে মৃত্যু না হয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *