Breaking
Sun. Jul 19th, 2026

বিএনপি নেতা সাদেক হোসেন খোকার গাজীপুরের প্রায় ৬৭ একর জমি বাজেয়াপ্ত করেছে সরকার

khoka_Duduok_Swadeshnews24বিএনপি নেতা সাদেক হোসেন খোকার গাজীপুরের প্রায় ৬৭ একর জমি বাজেয়াপ্ত করেছে সরকার। সোমবার সকালে উপজেলা প্রশাসন ওই জমি তাদের হেফাজতে নিয়ে সাইনবোর্ড টানিয়ে দেয়।

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ঢাকার বিশেষ জজ আদালত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছয়টি মৌজায় থাকা সাদেক হোসেন খোকার জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন।

আদালতের নির্দেশে, খোকার নামে ৬৬ দশমিক পাঁচ সাত একর জমির সন্ধান পায় প্রশাসন। গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত বাশতলী, তালতলী, কালিয়াদহ, উত্তর রাঙামাটি মৌজায় ৬২ দশমিক ছয় এক একর এবং জানেরচালা মৌজায় ৩ দশমিক নয় পাঁচ একর জমি বাজেয়াপ্ত করে সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *