এবার সাইবার হামলার শিকার হয়েছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ফার্ম। এ তালিকায় রয়েছে টুইটার, নেটফ্লিক্স, স্পটিফাই, রেড্ডিট, পেপাল এবং ই বের মতো বড় বড় প্রতিষ্ঠান। ফলে ইন্টারনেট বিভ্রাটের শিকার হয়েছেন তারাও। শিকার হয়েছে প্লেস্টেশনের মতো প্রতিষ্ঠানও। অবশ্য আক্রান্তের এই তালিকা থেকে মুক্ত রয়েছে গুগল এবং ফেসবুক। ইন্টারনেটের এই ভয়াবহ বিচ্যুতি অন্তর্নিহিত অবকাঠামোতে সমন্বিত হামলার ফলেই সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দায়িত্বরত প্রতিষ্ঠান ডিওয়াইএন। ডোমেইন নেম সিস্টেম নামে পরিচিত ওয়েব ডিরেক্টরি কোম্পানীগুলোর একটি ডিওয়াইএন জানিয়েছে, তথাকথিত ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস’ বা ডিডিওএস আক্রমণের শিকার হয়েছে প্রতিষ্ঠানটি। ফলে এই বিশেষ সাইটগুলোতে ঢুকতে গেলে বাঁধা পেতে হচ্ছে। অথবা পুরো ইন্টারনেট ব্যবহারেই সমস্যা পোহাতে হচ্ছে। ডিওয়াইএন আরো জানিয়েছে, ডিডিওএস আক্রমণ মানে হ্যাকাররা একসঙ্গে সংযুক্ত বিশাল ডিভাইসকে আক্রমণ করে। ফলে আক্রান্তের ওয়েবসাইটে এত বেশি জাঙ্ক জমে যায় যে সেটা আর নিয়ন্ত্রণ করা যায় না। তবে হ্যাকাররা বিশেষ করে টুইটার বা নেটফ্লিক্সে আক্রমণ করতে চায়নি। তারা ডিওয়াইএনে আক্রমণ করেছে। আর এখানেই অনেক অনেক ওয়েবসাইট আছে। ফলে তাদের ওয়েবসাইটে ঢোকাও ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রায় আড়াই ঘণ্টা পরেই সমস্যাটিকে নিয়ন্ত্রণে আনতে পারে ডিওয়াইএন। তবে এখনও সমস্যার কারণ অনুসন্ধানে কাজ করে যাচ্ছে ইঞ্জিনিয়াররা। হ্যাকিংয়ের ফলে কোনো স্থায়ী ক্ষতিও হয়নি বলে জানিয়েছে গবেষকরা। শুধু সাময়িক একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে মাত্র কিন্তু সেটাও অসুবিধাজনক তো বটেই। Post navigation বিশ্বব্যাপী ‘গ্যালাক্সি নোট সেভেন’ মোবাইল ফোনের উৎপাদন ও বিক্রি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে স্যামসাং। ২০১৬ সালের বিশ্ব রোবট সম্মেলন বেইজিং এ শুরু