emotional robot-swadeshnews24বেইজিং এ শুরু হওয়া ২০১৬ সালের বিশ্ব রোবট সম্মেলনের মূল আকর্ষণে পরিণত হয়েছে দৈনন্দিন জীবনে সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য তৈরিকরা স্মার্ট রোবটগুলো। বিশ্বের ১১টি দেশ থেকে প্রায় ৩শ শীর্ষ রোবট বিশেষজ্ঞ যোগ দিয়েছেন এই সম্মেলনে।

প্রযুক্তিগত উন্নয়নের এই যুগের এক অন্যতম সৃষ্টি হিসেবে এসেছে রোবট। শুরুতে শুধুমাত্র কম্পিউটার চালিত যন্ত্র হিসেবে এলেও বর্তমানে মূলত মানুষের জীবন সহজ করার উদ্দেশ্যেই তৈরি হচ্ছে এ রোবট।

আর এমন সব রোবটই নজর কাড়ছে বিশ্ব রোবট সম্মেলন ২০১৬ তে আসা অতিথিদের। ছেলে বুড়ো সবাই-ই মুগ্ধ হয়ে দেখছে প্রদর্শিত রোবটগুলোকে। এবারের সম্মেলনে প্রদর্শিত রোবটগুলোর অন্যতম একটি হলো ‘ঝাঁকি-রোধক’ রোবট। রোগীকে অ্যাম্বুলেন্স চলাকালীন রাস্তার ঝাঁকুনি থেকে এই রোবট রক্ষা করবে বলে দাবি এর প্রদর্শক গুয়ো শাইনের।

তিনি বলেন, এ রোবট টি রোগীকে তার ঘরের বিছানায় শুয়ে থাকার অনুভূতি দেবে যখন অ্যাম্বুলেন্স অসমতল রাস্তা দিয়ে যাবে। এটি রোগীকে স্থানান্তরের সময়ে ক্ষতিগ্রস্ত হওয়া থেকেও বাঁচাবে। কোনো দেশেই এ পর্যন্ত এমন কোনো আবিষ্কার হয়নি। ”

হার্বিন ইন্সটিটিউট অফ টেকনোলোজির প্রতিনিধিরা নিয়ে এসেছেন ন্যানো রোব, যা স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত এলাকায় পৌঁছাতে সক্ষম।তারা বলেন, এটি খুব ক্ষুদ্র আকারে তৈরি করা যায় এবং মানবদেহে স্থাপন করলে এটি স্বয়ংক্রিয়ভাবে রক্ত পরীক্ষা করতে পারবে।

প্রদর্শনীতে অন্তর্ভুক্ত আছে রোবটে রোবটে খেলা, ড্রোন চ্যালেঞ্জ, একুয়াটিক রোবট চ্যালেঞ্জ ও রোবোকাপ চ্যালেঞ্জের ও রোবটের ফুটবল খেলার মত আকর্ষণীয় সব আয়োজন। ২১ অক্টোবর শুরু হওয়া এই বিশ্ব রোবট সম্মেলন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *