Breaking
Wed. Jul 15th, 2026

মহেশপুরে এমপি নবী নেওয়াজের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

mp-nobi-nawajমো: আকরাম খাঁন, (মহেশপুর,ঝিনাইদহ)প্রতিনিধি : শুক্রবার ঝিনাইদহের মহেশপুর অডিটোরিয়ামে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য নবী নেওয়াজের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দিন হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নিজে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জিল্লুর রহমান, মহেশপুর থানা অফিসার ইনচার্জ আহম্মেদ কবীর, কোটচাঁদপুর থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার, কোটচাঁদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, জেলা কৃষকলীগের সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহেশপুর আওয়ামী লীগের সভাপতি অমল কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম শরিফ, আজমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান আলী, পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক মাস্টার, নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মাস্টার, উপজেলা কৃষকলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ফারজেল হোসেন, যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, মহেশপুর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মহেন্দ্রনাথ, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান আলিম, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী, জিয়াউর রহমান, কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *