পাবনার ভাঙ্গুড়ার বড়াল ব্রীজ স্টেশানে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ উঠেছে।
ঈদকে পুজি করে স্টেশনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজে ২৬৫টাকার টিকিট ৫শ টাকায় কালোবাজারে বিক্রি হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঢাকাগামী আন্ত:নগর ট্রেনে ভাঙ্গুড়া থেকে ঢাকার ভাড়া ২শ ৬৫টাকা হলেও সেখানে ৫শ টাকা নিয়ে সিটযুক্ত টিকিট দিচ্ছে স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা।
ভাঙ্গুড়া উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের অধিবাসীরা রাজধানী ঢাকা ও রাজশাহীর সাথে যোগাযেগে করার ক্ষেত্রে তারা রেলপথ ব্যবহার করে থাকে।
ট্রেনে ভ্রমণ আরামদায়ক ও বাসের তুলনায় সাশ্রয়ী হওয়াতে যাত্রীরা ঢাকা বা রাজশাহী যেতে এ স্টেশনে এসে ভীড় জমায়।
বর্তমান সরকারের আমলে সাধারণ জনগণের যাতায়াতের সুবিধার কথা বিবোচনা করে রেলপথকে বেশী গুরুত্ব দিয়ে নতুন ট্রেনে সংযুক্ত করেছেন।
স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী টু ঢাকা ও ঢাকা টু রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ও পদ্মা এক্সপ্রেস ধুককেতু এক্সপ্রেস ট্রেনগুলি নিয়মিতভাবে বড়াল ব্রীজ স্টেশনে থেমে যাত্রী উঠানামা করাচ্ছে।
আবার খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস এই স্টেশনে থামে । পাশাপাশি লালমনি এক্সপ্রেসরও এ স্টেশনে স্টপেজ রয়েছে।
সবকিছু মিলিয়ে এই স্টেশনটি প্রায় সকল সময়ই জনকীর্ণ অবস্থানে থাকে। ফলে সবাই টিকিটের জন্য ধরনা দিচ্ছে স্টেশনের টিকিট মাস্টারের নিকট।
আর এই সুযোগ কাজে লাগিয়ে অধিক দামে বিক্রি করে বিশেষ আর্থিক সুবিধা নিয়ে আসছে । সাধারণ জনগণের দাবী এই বিষয়টি যেন দেখবার কেউ নাই।
গত শনিবার (০১ জুলাই) রাতে সরোজমিন বড়াল ব্রীজ স্টেশনে গিয়ে কথা হয় ঢাকা গামী যাত্রী ময়দান দীঘির আব্দুল করিম, অষ্টমনিষার হাফিজের সাথে।
তারা জানায় সাধারণভাবে আসনযুক্ত টিকিট না পেয়ে বিশেষ প্রক্রিয়ার অতিরিক্ত টাকা দিয়ে পরে তারা সিটযুক্ত টিকিট সংগ্রহ করেছেন।
নাম প্রকাশ না করার স্বার্থে এক ব্যক্তি ২ জুলাইয়ের ধূমকেতু এক্সপ্রেসের চ-৩২ ও ছ-৩৩-৩৪ সিট যুক্ত টিকিট দেখিয়ে জানান, টাকা দ্বিগুন দিলে এরকম সিটযুক্ত টিকিট পাওয়া যাবে, কিন্তু টাকা বেশী না দিলে সিট পাওয়া যাবে না ।
এ বিষয়ে জানতে বড়ালব্রীজ স্টেশনের বুকিং সহকারী মেহেদী আল মামুনের মোবাইল ফোনের একাধিকবার ফোন দিয়ে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে এ বিষয়ে জিআরপি সিরাজগঞ্জ থানার ওসি সাঈদ ইকবাল বলেন, এধরনের কাজ অন্যায় যথাযথ প্রমান পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *