পাবনার সুজানগর পৌর শহরের প্রধান সড়কে বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে ইট-শুরকি উঠে খানাখন্দে পরিণত হওয়ায় এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আর এ জলাবদ্ধতার কারণে এ সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় পৌর বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের। বিশেষ করে যে সকল বিক্রেতারা যানবাহনযোগে তাদের কৃষি পণ্য বাজারে নিয়ে আসে তাদের চরম দুর্ভোগে পড়তে হয়। অনেক সময় যানবাহন ও পথচারীরা দুর্ঘটনারও শিকার হয়ে থাকেন। জানা যায়, সড়কটি পৌর শহরের প্রধান সড়ক হলেও এর যথাযথ কর্তৃপক্ষ সড়ক ও জনপথ বিভাগ। ফলে আইনগত বাধ্যবাধকতা থাকায় পৌর কর্তৃপক্ষ সড়কটি সংস্কার করতে পারছেনা। এমনকি সড়ক ও জনপথ বিভাগও সংস্কার করছেনা। ফলে এলাকাবাসীকে দীর্ঘদিন সড়কটি দিয়ে দুর্ভোগ মাথায় নিয়ে চলতে হচ্ছে। ভুক্তভোগী মহল সড়কটির জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। Post navigation ভাঙ্গুড়ায় ট্রেনের টিকিট কালোবাজারে দ্বিগুন দামে বিক্রি! ফরিদপুরে ভোট না দেয়ায় শিক্ষককে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ