ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজারঃ ক্ষমতাসীন দল আ.লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, প্রধান মন্ত্রীর নির্দেশে ত্রান দিতে এসেছি রাজানীতি করতে নয়। বিএনপি দু:স্থদের মাঝে ত্রান না দিয়ে বরং এদের নিয়ে রাজনীতি করে। তিনি রোববার (২ জুলাই) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় কেন্দ্রীয় আ.লীগের পক্ষ থেকে হাওরঞ্চলের দুস্থদের মধ্যে ত্রান বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন। আ.লীগের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে কেন্দ্রীয় এ নেতা বিএনপিকে উদ্দ্যেশে করে বলেন, প্রেস ব্রিফিং করে অভিযোগ দাখিলেই ব্যস্ত থাকে। ভালো কিছু এদের চোখে ধরা পড়ে না। বিএনপির কঠোর সমালোচনা করে কেন্দ্রীয় এ সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার জেলা আ.লীগের নেতাদের বলেন, যার যার অবস্থান থেকে বন্যার্তদের সহায়তা করেন। কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় পৃথক পৃথক অনুষ্ঠানে আ.লীগের পক্ষ থেকে ত্রান বিতরণ করা হয়। আ.লীগের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদের সদস্য অধ্যাপক মো. রফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা আ.লীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, কুলাউড়া উপজেলা আ.লীগের সভাপতি ও মৌলভীবাজার-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মতিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, বঙ্গবন্ধুর একনিষ্ঠ্য কর্মী মরহুম আব্দুল জব্বারের ছেলে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, মৌলভীবাজার জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ প্রমূখ। Post navigation ফরিদপুরে ভোট না দেয়ায় শিক্ষককে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ পানি আর পানি রাত কাটে ঘরের কোনে দাঁড়িয়ে, দিন কাটে ত্রাণের আশায়