gfhfgরাজশাহী, ঝিনাইদহসহ বেশ কয়েকটি জেলায় ঘর থেকে একাধিক সাপ উদ্ধারের খবর কয়েকদিন ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে। এবার এ সংক্রান্ত খবরে যোগ হলো পাবনাও। পাবনার চাটমোহরের পল্লীতে বসতবাড়ির পরিত্যক্ত ঘরে থাকা ১৭টি গোখরা সাপ উদ্ধার করে পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী।
গত মঙ্গলবার বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মীর আবুল কাশেমের বাড়িতে এ ঘটনা ঘটে। বসতবাড়িতে এক সঙ্গে এতোগুলো সাপ উদ্ধার হওয়ায় সমস্ত গ্রামে এখন সাপ আতংক বিরাজ করছে।
এলাকাবাসীর তথ্যে জানা গেছে, গত কয়েকদিন যাবৎ প্রবল বর্ষণে আবুল কাশেমের বাড়ির আশপাশে পানিতে পরিপূর্ণ হয়ে যায়। মঙ্গলবার বিকেলে বসতবাড়ির একটি পরিত্যক্ত মাটির ঘর পরিষ্কার করতে গিয়ে তিনি প্রথমে একটি গোখরা সাপের খোলশ দেখতে পান। এরপর পাশের একটি গর্ত থেকে পর্যায়ক্রমে বেড়িয়ে আসতে থাকে ছোট বড় সাপগুলো।
সাপের খবর শুনে প্রতিবেশী ও এলাকাবাসীরা ঐ বাড়িতে এসে উপস্থিত হয়। পরিত্যক্ত ঘর পরিষ্কার করার মূহুর্তে একে একে সেখান থেকে ১৭ টি সাপ বের হলে সবগুলোই পিটিয়ে মারেন এলাকাবাসী।
ঘটনার বিষয়ে বাড়ির মালিকের বড় ছেলে হাবিবুর রহমান জানান, আমাদের বাড়ির ঐ ঘরটি দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় ছিল। ঘরটি পুরাতন ও মাটির হওয়ায় সেটি সংস্কার করার জন্য পরিস্কার করার মুহুর্তে ঘরের এক কোনে গর্ত থেকে এতোগুলো সাপ বের হয়। বর্তমানে আমরা সবাই ভীষন আতংকে রয়েছি। ঘরে আরো সাপ থাকতে পারে বলেও তিনি আশংকা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *