Breaking
Mon. Jul 13th, 2026

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

আরজে রাফি ,স্বদেশ্ন নিউজঃধনু (23 Nov – 21 Dec)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আবেগ সংযত রাখুন।

মকর (22 Dec – 20 Jan)
ধর্মীয় কাজে আনন্দ বোধ করতে পারেন। নিজের মতামত স্পষ্টভাবে ব্যক্ত করুন। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

কুম্ভ (22 Jan – 18 Feb)
কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। যেকোনো ধরনের মতানৈক্য এড়িয়ে চলুন।

মীন (19 Feb – 20 Mar)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। অবিবাহিতদের কারো বিয়ে হতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।

মেষ (21Mar – 20 Apr)
কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। হঠাৎ শরীর অসুস্থ হতে পারে।

বৃষ (21 Apr – 20 May)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।

মিথুন (22 May – 21 Jun)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য মোটামুটি ভালো থাকতে পারে। বেকারদের কারো কারো কর্মসংস্থান প্রচেষ্টায় সুফল আশা করা যায়।

কর্কট (22 Jun – 22 Jul)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে।

সিংহ (23 Jul – 23 Aug)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা করা ঠিক হবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।

কন্যা (24 Aug – 23 Sep)
নিজেকে যথাযথভাবে প্রকাশের চেষ্টা করুন। সে ক্ষেত্রে আশানুরূপ সাফল্য পেতে পারেন। সবার প্রতি সদাচরণের চেষ্টা করুন। ব্যক্তিত্ব বজায় রাখার চেষ্টা করুন। শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো থাকতে পারে।

তুলা (24 Sep – 23 Oct)
বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ বোধ করবেন।

বৃশ্চিক (24 Oct – 22 Nov)
ছোট ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। নতুন পোশাক ক্রয়ের সম্ভাবনা আছে। ঠাণ্ডা থেকে সতর্ক থাকুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *