Breaking
Mon. Jul 13th, 2026

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

আরজে রাফি সম্পাদনায় , স্বদেশ নিউজঃ
ধনু (23 Nov – 21 Dec)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। অধীনদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন।

মকর (22 Dec – 20 Jan)
প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। কাজকর্মে উৎপহ বোধ করবেন। ঘনিষ্ঠ কারো সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ঠাণ্ডা সম্পর্কে সতর্ক থাকুন।

কুম্ভ (22 Jan – 18 Feb)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখুন।

মীন (19 Feb – 20 Mar)
ধর্মকর্মের প্রতি আগ্রহ বোধ করবেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।

মেষ (21Mar – 20 Apr)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। যাবতীয় মতবিরোধ এড়িয়ে চলুন। কর্মস্থলে সহকর্মীদের কাছ থেকে প্রত্যাশিত সাফল্য নাও পেতে পারেন।

বৃষ (21 Apr – 20 May)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। পারস্পরিক-সামাজিক সম্পর্ক বজায় রাখুন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।

মিথুন (22 May – 21 Jun)
যেকোনো ধরনের সামাজিক সমস্যা এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। আপনার নামে অপবাদ রটার আশঙ্কা আছে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে।

কর্কট (22 Jun – 22 Jul)
উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।

সিংহ (23 Jul – 23 Aug)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।

কন্যা (24 Aug – 23 Sep)
আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন।

তুলা (24 Sep – 23 Oct)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে।

বৃশ্চিক (24 Oct – 22 Nov)
শরীর ভালো যেতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন, সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *