Breaking
Wed. Jul 15th, 2026

নারীদের চুলে সোনালি রং করা কি বৈধ?

আরজে রাফি সম্পাদনায় , স্বদেশ নিউজঃ
প্রশ্ন : নারীদের চুলে সোনালি রং করা কি বৈধ?

জবাব : নারীদের জন্য চুলে কালো কলপ ব্যবহার করা বৈধ নয়। এছাড়া স্বামীর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এবং পরপুরুষকে দেখানো উদ্দেশ্য না হলে নারীরা চুল বাদামী, সোনালি, লালচে প্রভৃতি কলপ দিয়ে রঙাতে পারে। (রদ্দুল মুহতার : ৬/৭৫৬ আলমুগনি : ১/১২৭ আল-ফাতাওয়াল মুহিম্মাহ, লিনিসাইল উম্মাহ : ২৫)

তবে তাতে যেন কোনো সেলিব্রেটি, ব্যভিচারী ও কাফের নারীর অনুকরণ কিংবা বেশধারণের মানসিকতা কাজ না করে। কেননা হাদিস শরিফে এসেছে, ‘যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে, সে সেই জাতির দলভুক্ত।’ (মুসনাদে আহমদ, হাদিস : ৫১১৪)

উল্লেখ্য, এক প্রকার মোটা কলপ চুলে দিলে, গোসলের সময় চুলে পানি পৌঁছে না। সুতরাং তা থাকা অবস্থায় ফরজ গোসল শুদ্ধ হবে না।

উত্তর দিয়েছেন : মাওলানা উমায়ের কোব্বাদী নকশবন্দী

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *