আমেরিকাকে সিরিয়া ত্যাগ করতে হবে: বেলায়েতি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, মুসলিম দেশগুলোতে বিভক্ত ও দুর্বল করে লুটতরাজ চালিয়ে যেতে চায় আমেিরকা। তিনি তেহরান সফররত সিরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিচারক ও সরকারি কর্মকর্তাদের এক সমাবেশে এ কথা বলেছেন।

আলী আকবর বেলায়েতি আরও বলেছেন, সাত বছরের বেশি সময় ধরে সিরিয়ার জনগণ বিশ্ব সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। প্রতিরোধ ফ্রন্ট প্রমাণ করেছে সিরিয়ার জনগণই সঠিক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে প্রতিরোধ ফ্রন্টের সাফল্যে মার্কিনীরা ক্ষুব্ধ। বাস্তবতা হচ্ছে সিরিয়ার সরকারের অনুরোধে ইরান সেদেশে গেছে। কিন্তু আমেরিকা জোর করে সিরিয়ায় ঢুকেছে। আমেরিকাকে সিরিয়া ত্যাগ করতে হবে।

এ সময় সিরিয়ার ফোরাত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর জামাল আব্দুল্লাহ বলেছেন, আমেরিকাসহ সাম্রাজ্যবাদী দেশগুলোর জুলুমের বিরুদ্ধে সিরিয়ার প্রতিরোধের প্রধান সহযোগী হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের ক্ষেত্রে শত্রুরা কোনো বাধা সৃষ্টি করতে পারবে না বলে তিনি জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *