বিশ্বের সর্বপ্রথম ‘উড়ন্ত ট্রেন’ নিয়ে আসছে চীন! ভিডিও

এবার আকাশপথে উড়বে ট্রেন। বিমান ছাড়া এতদিন মানুষ রোপওয়ের মাধ্যমে আকাশপথ পরিভ্রমণের সুযোগ পেতেন। সেই সুযোগকেই আরও বাড়িয়ে সাধারণকে এক নতুন অভিজ্ঞতা দিতে চলেছে চীন। পরিবহন প্রযুক্তিকে কাজে লাগিয়ে চীন নিয়ে আসছে ‘Skytrain’৷ সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, পূর্বচীনের শ্যানডং অঞ্চলের কিংডাওতে প্রাথমিকভাবে পরীক্ষা করা হয় এই নতুন ট্রেনটিকে।

সাধারণ ভূগর্ভস্থ ট্রেনগুলির থেকে তিনগুণ বেশি ভাল পরিষেবা দিতে চলেছে এই ‘Skytrain’৷ এমনটাই মনে করছেন চীনা ইঞ্জিনিয়াররা। আকাশপথে ট্রাফিক জ্যামের সমস্যাও অনেক কম থাকবে। ফলে, যাত্রীরা দ্রুত পৌঁছাতে পারবেন গন্তব্যে।

এছাড়া, ট্রেনটির নানাবিধ সুবিধা মার্কেটে ট্রেনটির চাহিদাকেও বাড়াবে অনেকাংশে। যা বাড়াবে বাণিজ্যিক লভ্যাংশকে, সমৃদ্ধ করবে দেশের আয়কে। যাত্রাপথের পাহাড়ঘেরা মনোরম পরিবেশ যাত্রীদের এক অন্যন্য অনুভূতি দেবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

যাত্রীরা ‘Skytrain’টির পরিষেবাটি পেতে চলেছেন সিআরআরসি কিংডাও সিফ্যাং কম্পানি লিমিটেডের দৌলতে। ৫১০ জন যাত্রী একসঙ্গে চড়তে পারবেন ট্রেনটিতে। ঘন্টায় ৭০ কিলোমিটার বেগে দৌঁড়াবে এই ট্রেন। প্রজেক্টটির টেকনিক্যাল ডিরেক্টর বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করেন।

তিনি জানান, আধুনিক পার্মানেন্ট ম্যাগনেন্ট মোটর টেকনোলজিকে ব্যবহার করে তৈরি করা হয়েছে এই আধুনিক ট্রেন। যার আধুনিক সুযোগ-সুবিধা যাত্রীদের এক অন্য ধরণের অভিজ্ঞতা দেবে। রিপোর্টের তথ্য অনুসারে, বিশ্বের মধ্যে ‘Skytrain’তৈরিতে চীন রয়েছে তৃতীয়স্থানে। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি এবং জাপান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *