কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় বাড়ছে পর্যটকদের

সাগরের নোনা জল আর প্রকৃতির বর্ণিল ছোঁয়ায় মনকে প্রাণবন্ত করতে কুয়াকাটায় সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা।

ঈদের ছুটিকে কাজে লাগিয়ে দূর-দূরান্ত থেকে ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখর এ সৈকত। তারা বলছেন, একই সঙ্গে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখতে পাবার সুযোগ তারা হারাতে চান না বলেই এখানে বেড়াতে আসা।

সৈকত ছাড়াও ঐতিহ্যবাহী কুয়াকাটার কুয়া, বৌদ্ধ বিহার, আড়াইশ বছরের পুরোনো নৌকা, ইলিশপার্ক আর পর্যটন স্পটগুলোতে আসছেন দর্শনার্থীরা। পর্যটকদের বাড়তি আনন্দ দিতে বিনোদনকেন্দ্রগুলোতেও সাজানো হয়েছে নানা আয়োজনে।

এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত রয়েছে ট্যুরিস্ট পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *