রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পর ১৩৯টি এনজিও রোহিঙ্গা ক্যাম্পে তাদের কার্যক্রম শুরু করেছিল। এদের মধ্যে অপকর্মে জড়িত থাকায় তালিকা করে ৪১টি এনজিওকে প্রত্যাহার করা হয়েছে। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে দক্ষিণ সুরমায় সিলেট সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

আব্দুল মোমেন বলেন, এখনও বিভিন্ন এনজিও একই কাজ করছে।সে ধরনের তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন দেশি ও বিদেশি এনজিও নানাভাবে তদবির করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার-এমনটাও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *