স্টাফ রিপোর্টার, ফেনী, আজকের সময় : কেন্দ্রীয় কমিটি ফেনী জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিকের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বলে সূত্রে জানা গেছে। জেলা বিএনপির প্রচার সম্পাদক, জেলা যুবদলের কান্ডারী এ নেতাকে কিছুদিন আগে অনিবার্য কারনবশত তার পদকে স্থগিত করেন। এতে ঝিমিয়ে পড়েছে জেলা যুবদলের কার্যক্রম। সম্প্রতি এ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্র কমিটি। স্থগিতাদেশের প্রত্যাহারের খবর ফেনীতে পৌঁছলে যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসে। অনেকে আজকের সময় অফিসে ফোন করে আনন্দ প্রকাশ করেন। স্থগিতদাদেশ প্রত্যাহারের বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকের সময় কে নিশ্চিত করেন। Post navigation উৎপাদন বাড়লেও কেন শ্রমিকের ভাগ্য বদলাচ্ছে না ফেনীতে প্রচন্ড গরমে বেড়ে গেছে তরমুজ বিক্রি