Breaking
Tue. Jul 14th, 2026

ঢাবিতে শিবির–ছাত্রদল সন্দেহে তিনজনকে পেটাল ছাত্রলীগ

image_80241_0ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরকর্মী সন্দেহে দুজন ও ছাত্রদলকর্মী সন্দেহে এক শিক্ষার্থীকে বেদম পিটিয়েছেন ছাত্রলীগের কর্মীরা।

সোমবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়,শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি রিফাত জামান গ্রুপের কর্মীরা শিবির সন্দেহে দুই শিক্ষার্থীকে মারধর করেন। আহত শিক্ষার্থীরা হলেন মাসুম বিল্লাহ ও আহমাদুল্লাহ সিদ্দিকী। তাদের একজনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন বলে জানা গেছে।

জানা গেছে, কলাভবনের দ্বিতীয় তলায় বিভাগের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন ওই শিক্ষার্থীরা। সংবর্ধনা শেষে হলরুম থেকে তাদের বের করে জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিফাত জামানের কর্মী জুয়েলের নেতৃত্বে কয়েকজন ওই শিক্ষার্থীদের ওপর হামলা চালান।


অন্যজনকে শিক্ষকরা প্রক্টর অফিসের সামনে নিয়ে গেলে সেখানেও তাকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। পরে প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ছাত্রলীগের কর্মীরা প্রক্টরকে উপেক্ষা করে ওই ছাত্রকে মারধর করে।

এদিকে বেলা দেড়টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ছাত্রদলের কর্মী সন্দেহে রাসেল আহমেদ সজল নামের শান্তি ও সংঘর্ষ বিভাগের মাস্টার্সের এক ছাত্রকে মারধর করেছেন হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী গ্রুপের কর্মীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ বলেন,“শুনেছি যাদের মারা হয়েছে, তারা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।বিষয়টি খতিয়ে দেখা হবে।”

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *