Breaking
Fri. Jul 17th, 2026

সন্ধানদাতার জন্য ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা

nigeria_2899291b_4327নাইজেরিয়ার দু’শর বেশি অপহৃত স্কুলছাত্রীর সন্ধানদাতাকে নগদ ৩ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির পুলিশ। তারা আজ এ ঘোষণা দেন।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নোর একটি বোর্ডিং স্কুল থেকে গত ১৪ এপ্রিল ২শ’র বেশি স্কুলছাত্রীকে অপহরণ করে ইসলামী জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। গত রবিবারও একটি গ্রাম থেকে আরো ৮ মেয়েকে অপহরণ করা হয়। চলতি সপ্তাহের শুরুর দিকে বোকো হারাম স্বীকার করে যে, ২শ’ ছাত্রী অপহরণের সঙ্গে তারা জড়িত।

এদিকে, অপহৃত স্কুলছাত্রীদের অনুসন্ধানে সহায়তার লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে।

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *