Breaking
Fri. Jul 17th, 2026

untitled-222_4478প্রথম দেখায় মনে হবে মেয়েটি একটা টাইট জিন্স পড়ে রয়েছে। কিন্তু একটু লক্ষ্য করলেই সত্যিটা চোখে পড়বে। আসলে এই মেয়েটি প্রায় অর্ধনগ্ন হয়েই রাস্তায় হাঁটছেন। যারা একটু ভালো করে লক্ষ্য করেছেন তারা বুঝতে পেরেছেন এই সুন্দরী মেয়েটি আসলে কোমড়ের নীচ থেকে কিছু না পড়েই রাস্তায় হাঁটছেন।

মেকআপ আর্টিস্ট মেরি পি এমন এক জিন্স এই ফ্রেঞ্চ মডেলকে পড়িয়েছে যা বাস্তবে নেই। একেবারেই ঠিক শুনেছেন, আর্টিস্ট মডেলের শরীরে জিন্স এঁকেছেন যা পড়েই এই মডেল রাস্তায় বেড়িয়ে পড়েছেন।

বেলজিয়ামের পিআর স্কুলের দুই শিক্ষার্থী সারাহ বাবেরে ও ডেভিড লেসাজের মাথায় এই জিন্স আঁকার বুদ্ধি আসে। পরীক্ষার জন্য তাদের এক ‘বাজ ভিডিও’ তৈরি করার হোমওয়ার্ক মিলেছিল। তাদের এমন এক ভিডিও বানাতে হত যেটা অনেক লোকে দেখবে আর যেটা নিয়ে খুব হইচই হবে।

এই দু’জন মেকআপ আর্টিস্ট মেরি পিকে নিজেদের দলে টেনে নিয়েছিল। মাত্র দু’ঘণ্টায় মেরি এক মডেলের শরীরে ফেডেড ব্লু জিন্স এঁকে দেন।

মেরি জানায়, সারাহ তার খুব ভালো বন্ধু বলেই সে এই কাজ করেছে। এছাড়াও তার বডি পেইন্ট করতে খুব ভালো লাগে। তাই এই অফার পাওয়ার পর ও সময় নষ্ট করেনি।

মেরি আরও জানিয়েছেন, রাস্তায় যখন এই মডেল হাঁটছিলেন বেশিরভাগ মানুষই বুঝতে পারেনি যে তাদের সামনে একজন অর্ধনগ্ন হয়ে রয়েছেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *