যুদ্ধবিমানের উড্ডয়নের ক্ষেত্রে একেক সময় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় পাখির ঝাঁক। তাদের ঠেকাতে গড়ে তোলা হয়েছে বানর বাহিনী। বেইজিংয়ের কাছে একটি বিমানঘাঁটি রক্ষায় চীনের বিমানবাহিনী একদল বানরকে প্রশিক্ষণ দিয়ে এই ব্যাটালিয়ন গড়ে তুলেছে। বিমান ঘাঁটিটির আশপাশের গাছে থাকা পাখির বাসা ধ্বংসের কৌশল ওই বানরগুলোকে শেখানো হয়েছে। সামরিক বিমান উড্ডয়নে বাধা সৃষ্টি করা পাখি তাড়ানোর কৌশলও শেখানো হয়েছে ওই বানর দলকে। জানা গেছে, বানরগুলো বেশ আনুগত্যের সঙ্গে কাজ করছে। প্রশিক্ষকের নির্দেশে বিমানঘাঁটির আশপাশের গাছে থাকা ১৮০টির বেশি পাখির বাসা ধ্বংস করতে সক্ষম বানর দল। প্রতিটি বানর ছয়টি পাখির বাসা ধ্বংস করতে পারে। Post navigation কুকুর যখন পাইলট ! জিন্স পড়েও অর্ধনগ্ন !!!