Breaking
Tue. Jul 21st, 2026

bkash-swadeshnews24

দেশের শীর্ষ মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ‘বাই এয়ারটাইম’ নামে নতুন একটি সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে বিকাশ ওয়ালেট ব্যবহারকারীরা বাংলালিংক, রবি ও এয়ারটেল নম্বরে মোবাইল ব্যালান্স টপ-আপ করতে পারবেন।

বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাশ ওয়ালেট ব্যবহারকারীরা তাঁদের ওয়ালেট থেকে নিজের অথবা অন্য যেকোনো বাংলালিংক ও এয়ারটেলের প্রি-পেইড ও পোস্ট-পেইড নম্বরে এবং রবির প্রি-পেইড নম্বরে টপ-আপের মাধ্যমে টাকা রিচার্জ করতে পারবেন।

এ ক্ষেত্রে বিকাশ ওয়ালেট ব্যবহারকারীকে প্রথমে *২৪৭#—তে ডায়াল করে বিকাশ মেনুতে গিয়ে ‘২’ নির্বাচিত করে ‘বাই এয়ারটাইম’ পছন্দ করতে হবে। এরপর কয়েকটি ধাপ অনুসরণ করে এই সেবা গ্রহণ করা যাবে।

বিকাশের মাধ্যমে ‘বাই এয়ারটাইম’ সেবা পেতে কোনো অতিরিক্ত খরচ হবে না।

২০১১ সাল থেকে মোবাইলের মাধ্যমে আর্থিক সেবা দিয়ে আসছে বিকাশ। ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্রভিত্তিক মানি ইন মোশন ও ওয়ার্ল্ড ব্যাংকের অন্তর্গত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান ‘বিকাশ’।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *