রোনালদো থাকলে ভাল লাগবে- শাফিন আহমেদ

shafin ahmed_swadeshnews24আজকের জার্মানি-পর্তুগাল ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো থাকলে ভাল লাগবে। শুনেছি আজকের ম্যাচে বেচারার খেলাটা অনিশ্চিত। তবুও আমি মনেপ্রাণে চাই তিনি আজ মাঠে নামুক। রোনালদোর জন্য আমার এমন কান্নাকাটি দেখে আবার কেউ ভুল বুঝবেন না। আমি এখনও জার্মানিতেই আছি, থাকবো। পর্তুগাল কিংবা রোনালদো নিয়ে আমার কোন টেনশন নেই। বরং আমি চাই আজকের ম্যাচে পর্তুগাল খেলে হারুক। কারণ, আমার দল জার্মানির জন্য আজকের ম্যাচটি প্রস্তুতি ম্যাচের মতোই। তাই প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ বেশি দুর্বল হলে লাভ কি? সে জন্যই আজকের ম্যাচে মেসুত অজিল, শোয়েন স্টেইগার, ফিলিপ লামদের আসে পাশে অসহায় রোনালদোর দৌড়ঝাঁপ প্রত্যাশা করছি। আমার প্রত্যাশা আজ জার্মানি ৩-০ গোলে জিতবে। ৪-১ গোলেও জিততে পারে। সত্যি বলতে জার্মানিতে তথাকথিত তারকা রোনালদো-মেসি না থাকতে পারে, তবে দল হিসেবে তারা বরাবরই সুসঙ্গত। জার্মানি কোন একক খেলোয়াড়ের ওপর নির্ভরশীল না, তারা পুরো দল হিসেবে খেলে। এজন্যই ব্রাজিল-আর্জেন্টিনার ভিড়ে আমি জার্মানিকে বেছে নিয়েছি। এবারের বিশ্বকাপ জার্মানির ঘরে যাবে, এটুকু স্বপ্ন দেখতেই পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *