লালবাগে বন্ধুর ঘুষিতে বন্ধু নিহত

murderরাজধানীর লালবাগে রতন নামের এক বন্ধুর ঘুষিতে প্রাণ গেল আব্দুস সালাম (৩৫) নামের আরেক বন্ধুর। এমন অভিযোগ করেছেন নিহতের স্ত্রী পারভিন বেগম। আব্দুস সালাম প্রথমে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোববার বিকেল ৪টায় লালবাগের ২২৪ নম্বর শহিদনগরে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার এসআই নাজমুল হাসান খান জানান, রতন নামের এক ব্যক্তি তার বন্ধু আব্দুস সালামকে ঘুষি দিলে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আব্দুস সালাম মারা যান। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত রতনকে খুঁজতে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তাকে খুঁজে বের করেতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের স্ত্রী পারভিন বেগম জানান, আমার স্বামী (আব্দুস সালাম) ও তার বন্ধু রতনের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে একপর্যায়ে রতন আব্দুস সালামের বুকে সজোরে ঘুষি দিলে তিনি গুরুতর আহত হন।

এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুস সালাম শরীয়তপুর জেলার পালং থানার জড়িকান্ডি গ্রামের আলী বয়াতির ছেলে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *