মেঘনায় ডুবে যাওয়া কার্গোর সন্ধান মেলেনি

চাঁদপুরের মেঘনা নদীতে ডুবে যাওয়া ক্লিংকারবোঝাই কার্গোটির সন্ধান আজ বুধবার বেলা ১১টা পর্যন্ত মেলেনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপপরিচালক মোবারক হোসেন জানান, তুরাগ নামের একটি অনুসন্ধানকারী জাহাজ সকাল আটটার দিকে অনুসন্ধানকাজ শুরু করেছে। কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে কাজ চালাতে কষ্ট হচ্ছে।

এমভি হেকমত নামের তেলবাহী ট্যাংকারের ধাক্কায় গতকাল এমভি চিতলমারী নামের ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) বোঝাই কার্গোটি ডুবে যায়। কার্গোর ১২ আরোহীর সবাই সাঁতরে তীরে উঠে আসেন।

চাঁদপুর নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা জাহিদুল ইসলামের ভাষ্য, উভয় জাহাজের মালিক চাঁদপুর মডেল থানায় মামলা করেছেন।

ডুবে যাওয়া এমভি চিতলমারীর মালিক শেখ হেলাল পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছেন এমভি হেকমতের মালিকপক্ষের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *