শাহজালাল বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণ উদ্ধার

gold2981-311x186হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় কেজি স্বর্ণসহ জিয়াউর রহমান (৪০) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, মালয়েশিয়ান এয়ারলাইনসের (এমএইচ১৯৬) বিমানটি রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় যাত্রী জিয়াউর রহমানকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। তার সঙ্গে থাকা হ্যান্ড ব্যাগ থেকে ১ হাজার ২৭৩ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের গহনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *