অভিনয়ে দক্ষ নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চান ফারুক মজুমদার!


Faruk Mojumder_SwadeshNews24_rjSaimur (1)2সাইমুর, বিনোদন ফিচার, স্বদেশ নিউজ ২৪ ডট কম:

স্বপ্ন! স্বপ্ন দেখতে কে না ভালবাসে.. মানুষ স্বপ্ন দেখে… সেই স্বপ্ন পূরনেরও  স্বপ্ন দেখে। তবে সেই স্বপ্ন বাস্তবায়ন ও বাস্তব রূপ দিতে অনেক পরিশ্রম করতে হয়। আর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা আমরা সবাই জানি। সবকিছু মিলিয়ে ফারুক মজুমদার তার স্বপ্ন পূরনে একটু একটু করে  এগিয়ে যাচ্ছে। তাই নিজেকে ভালভাসে ঝালাই করে অভিনয় জগতে পাকাপক্ত করতে নিরলস চেষ্টা করে যাচ্ছে। তার বাবা সাংবাদিক আবুল হোসেন মজুমদার। অভিনয়ের পিছনের তার অবদান ও অনুপ্রেরনা সবচেয়ে বেশী। বাবার অনুপ্রেরনা সহযোগিতা ও বন্ধুবান্ধবদের উৎসাহ-উদ্দীপনায় অভিনয়ে জগতে নিজেকে যুক্ত করেছেন ফারুক মজুমদার। ফারুক মজুমদার বলেন- আমি একজন নবাগত  অভিনেতা। আমি সকল ভালো অভিনেতার কাছ থেকে শিখছি। ভাল কাজ শিখে ভালো কিছু উপহার দিতে চাই দর্শকদের কাছে।  আমার অভিনয়ই যেন আমাকে সবার হৃদয়ে ঠাই করে দেয়। সাংবাদিকতার  পাশাপাশি অভিনয় করছি খুব ভালো একটা অনুভূতি। যখন কোন অভিনেতা-অভিনেত্রীর  ফিচার করতাম তখন একরকম অনুভূতি ছিল। আর এখন আমি নিজেই অভিনেতা । একটু ভিন্ন  অভিজ্ঞতা একটু ভিন্ন অনুভূতি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু কাজ উপহার দিতে পারি।

Faruk Mojumder_SwadeshNews24_rjSaimur (3) copy
সম্প্রতি শ্রুতি স্টুডিওতে  জেএফসি ও ধারা মাল্টিমিডিয়ার পরিবেশিত  “১০ মাঝে ১” (ওয়ান ম্যান শো) সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হয়। “১০ মাঝে ১”  সিনেমায় নায়কের চরিত্রে ২ জন অভিনেতাকে দেখা যাবে। এর মধ্যে একজন হলো ফারুক মজুমদার আর অন্য নায়ক হলো সংগ্রাম খান। ফারুক মজুমদার কয়েক মাস আগে ‘এই গল্পে ভালবাসা নেই’ দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এছাড়া তিনি অনেক নাটকে অভিনয় করেছেন।  আবুল হোসেন মজুমদার এর প্রযোজনায় ও  পরিচালক জুয়েল ফারসী পরিচালিত “১০ মাঝে ১” সিনেমার শুভ মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  ছিলেন বরেন্য সাংবাদিক ও আমাদের সময় এর সম্পাদক জনাব নাঈমুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসে উপস্থিত ছিলেন মুসলিম কালেকশন এর স্বত্তাধিকারী মুসলিম আহমেদ, রেডিও স্বদেশ ডট নেটের ব্যবস্থাপনা পরিচালক ও স্বদেশ নিউজ ২৪ ডট কম এর সম্পাদক আর.জে. সাইমুর। নিবার্হী প্রযোজক কাওসার হোসেন রাসেল মহরত অনুষ্ঠাতে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবিসাস সভাপতি  আবুল হোসেন মজুমদার।

Faruk Mojumder_SwadeshNews24_rjSaimur (5)“১০ মাঝে ১” সিনেমাতে  অভিনয় করেছেন- চিত্রনায়ক সংগ্রাম,  সানিলা, ফারুক মজুমদার, সামি, ডন, কিরন কুমার,  রেবেকা, প্রবীর মিত্র, আমির সিরাজী প্রমুখ।মহরত অনুষ্ঠানে হাবি বাবুর সঙ্গীত পরিচালনায় প্রশান্ত কুমার ও চমকের গাওয়া একটি গান রেকর্ড করা হয়। নাঈমুল ইসলাম খান এর কেক কাটার মাধ্যমে মহরত অনুষ্ঠান শুরু হয়।

প্রযোজক ও অনুষ্ঠানের সভাপতি আবুল হোসেন মজুমদার বলেন- জুয়েল ফারসী এপার বাংলা ওপার বাংলায় কাজ করে সে অনেক কাজ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি ৩০ বছর ধরে বিনোদন সাংবাদিকতা করি তাই ইচছা ছিল কিছু করার । এ সিনেমায় আমার ছেলে ফারুক মজুমদারও অভিনয় করছে। আমরা “১০ মাঝে ১”  নামে তেরী করতে যাচ্ছি। আমরা অচিরেই একই পরিচালক একই প্রযোজক, নায়ক নিয়ে আরও একটি সিনেমা তৈরী করতে যাচ্ছি ‘একটি সুখের লাগিয়া’। অনুষ্ঠানের প্রধান অতিথি  নাঈমুল ইসলাম খান বলেন- আবুল হোসেন মজুমদারের সাথে সম্পর্কের সুবাদে আমার গোপন একটা স্বাদ একটু একটু করে পূরণ হচ্ছে। এর আগেও আমি তার সুবাদে আরও একটি  সিনেমার মহরত অনুষ্ঠানে ছিলাম। তিনি আরও বলেন চলচ্চিত্রের উপর সুস্থতা, শুদ্ধতা দাবির চাপে আমাদের চলচ্চিত্রটা ধ্বংসের পথে। সবাই যদি ঐক্যভাবে কাজ করত তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারতাম। আবুল হোসেন মজুমদার চলচ্চিত্র প্রযোজনা করছেন জেনে খুব ভালো লাগল। তিনি সফল হলে আমিও ভাবছি প্রযাজনা করব।

ঈদে আসছে শাহীন কবির টুটুলের ৭ পর্বের নাটক ব্যাক গিয়ার। এশিয়ান টিভিতে  নাটকটি ধারাবাহিক ভাবে ঈদের দিন থেকে চলবে বলে পরিচালক জানিয়েছেন। নাটকে উল্লেখ যোগ্য অভিনয় শিল্পীরা হলেন- সজল, মম, মনিরা, মিঠু, ফারুক মজুমদার প্রমুখ। ব্যাক গিয়ার নাটকটি রোমান্টিক মিশ্রিত। প্রতিটি পর্বে রয়েছে মেসেজ বহুল সংলাপ, নাটকের অভিনয় শিল্পী ফারুক মজুমদার জানান, এই পর্যন্ত অনেক নাটকে অভিনয় করেছি। তবে ব্যাক গিয়ারে অভিনয়ে ভিন্ন রকম ইমেজ রয়েছে। ঈদে ব্যতিক্রমী এই নাটক দর্শক নন্দিত হবে বলে আমার বিশ্বাস। নাটকের পরিচালক জানান, ঈদে প্রতিযোগিতায় অনেক নাটক চ্যানেলে প্রচারিত হয়। আমার ব্যাক গিয়ার আশা করি এশিয়ান টিভিতে এবছরের ঈদে সেরা নাটক হিসবে থাকবে। নাটকের কাহিনী, সংলাপ, অভিনয়, হাস্যরস, চিত্রায়ন সহ সবকিছুই হাইকোয়ালিটি।

এছাড়াও মনির হোসেন জীবনের রচিত ও পরিচালিত ঈদুল আযহা ২০১৪র বিটিভি’র বিশেষ খন্ড নাটক “নিজের সঙ্গে দেখা” অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, খালেদা আক্তার কল্পনা, আ খ ম হাসান, হুমায়ারা হিমু, আতাউর রহমান, একান্ত জীবন, গোলাম সরোয়ার, আসিফ নজরুল, শাহিন খান, তিতান, ফারুক মজুমদার, মনোয়ার হোসেন মুন্না ও আরো অনেকে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *