চাঁদপুরে জাল টাকা ও সরঞ্জামসহ নারী আটক

এনায়েত মজুমদার,চাঁদপুর প্রতিনিধি,
চাঁদপুর শহরের তালতলা গাজীবাড়ীতে সোমবার রাতে জাল টাকা ও সরঞ্জামসহ রোজিনা বেগম (২০) নামে এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সরকার মামুন জাল টাকা ও সরঞ্জামসহ নারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শহরের তালতলা বিটন গাজীর ভাড়াটিয়ার ঘরে অভিযান চালিয়ে এক হাজার টাকা (১টা) ও পাঁচ শ’ টাকার নোট (৪টা) স্প্রিট দিয়ে ওয়াশ করার সময় ভাড়াটিয়া রোজিনা বেগমকে (২০) আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রোজিনার স্বামী আনোয়ার হোসেন ইপু (২৮) পালিয়ে যায়।
আটক রোজিনা বেগম জানান, তার সঙ্গে ছয় মাস আগে নরসিংদী জেলার দাসপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ইপুর বিয়ে হয়। ইপু দীর্ঘদিন ধরে ঢাকা থেকে জাল টাকা এনে চাঁদপুরের তালতলা গাজীবাড়ীতে জাল টাকার অসমাপ্ত কাজ করত। রোজিনা বেগমের বাড়ি চাঁদপুর সদর উপজেলার পশ্চিম চান্দ্রার গাজীবাড়ী।
তিনি আরও জানান, রোজিনা বেগম ও পলাতক তার স্বামী আনোয়ার হোসেন ইপুর বিরুদ্ধে বিশেষ মতা আইনে ২৫-এর (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *