জাপাsmartwatchনের প্রযুক্তি প্রতিষ্ঠান সনি একটি নতুন স্মার্টওয়াচ বাজারে আনার পরিকল্পনা করছে। নতুন এই স্মার্টওয়াচটি তৈরিতে ব্যবহার করা হবে ই-পেপার বা ইলেক্ট্রনিক পেপার।

ব্লুমবার্গ জানিয়েছে, সনির এই নতুন স্মার্টওয়াচটি তৈরি করা হচ্ছে একটি ফ্যাশন অনুষঙ্গ হিসেবে। এতে ব্যবহৃত ব্যান্ডও ব্যবহার করা হবে ডিসপ্লে হিসেবে। আর সম্পূর্ণ ডিভাইসটি তৈরিতে ব্যবহার করা হবে প্যাটেন্টকৃত ই-পেপার।

বাজারে প্রচলিত অন্যান্য স্মার্টওয়াচের তুলনায় কিছুটা ভিন্ন আঙ্গিকে এটি তৈরি করা হতে পারে বলেও জানা গিয়েছে। তবে স্মার্টওয়াচটির ব্যাপারে সনির পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *